টলিউডের বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অভিনেতা দেবদূত ঘোষ সামাজিকমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।”
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে তমালকে ঘুম থেকে ওঠার পরেও সাড়া না পাওয়ায় পরিচারিকা উদ্বিগ্ন হন। ডাকাডাকি করেও কোনো প্রতিক্রিয়া না পেলে চিকিৎসক ডাকা হয়। পরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন, ভোররাতেই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
অভিনেতার পরিবার জানিয়েছে, তমাল আগে বাইপাস সার্জারি করিয়েছিলেন এবং পেসমেকার বসানো ছিল। এছাড়াও তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এ কারণে সাম্প্রতিক সময়ে অভিনয়ে খুব দেখা যেত না তাকে।
তমাল রায়চৌধুরী বহু বছর ধরে টলিউডে অভিনয় করেছেন। থিয়েটারেও তার দাপুটে উপস্থিতি ছিল। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


