Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নিউজিল্যান্ডে বন্দুক হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলছে ফিফা
খেলাধুলা ফুটবল

নিউজিল্যান্ডে বন্দুক হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলছে ফিফা

By Tarek HasanJuly 20, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ। তবে আসরটির পর্দা ওঠার কয়েক ঘণ্টা বাকি থাকতে টুর্নামেন্টের সহ-আয়োজক নিউজিল্যান্ডের অকল্যান্ডে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

নারী বিশ্বকাপ

Advertisement

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে হামলাকারীও নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন। নরওয়ে এবং আরও অন্যদেশের ফুটবল টিম যেখানে অবস্থান করছে তার কাছেই এ গোলাগুলি হয়েছে।

ফিফা অবশ্য আশ্বস্ত করেছে নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে যথা সময়েই। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা বন্দুকধারীর হামলায় দুই ব্যক্তি নিহত হওয়ার বিষয়টিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ই বলছে। নারী বিশ্বকাপ উপলক্ষে অকল্যান্ড শহরে সারা দুনিয়া থেকে মানুষ এসেছেন। বন্দুকধারী যে জায়গায় হামলা চালিয়েছেন, সেখান থেকে ফুটবল দর্শকদের একত্র হওয়ার একটি স্থানের দূরত্ব খুব বেশি নয়।

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ হামলাকে অবশ্য সন্ত্রাসবাদের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেননি। তিনি বলেন, ‘বিশ্বকাপ পরিকল্পনামাফিক চলবে।’ তিনি আরও জানান, পুলিশ হুমকি নিরসন করেছে এবং কুইন স্ট্রিটে আর কোনো ঝুঁকি নেই।

হিপকিন্স আরও বলেন, ‘এ হামলায় কোনো রাজনৈতিক বা মতাদর্শিক উদ্দেশ্য নেই। হামলাকারীর কাছে শর্টগান ছিল বলে উল্লেখ করেছেন তিনি।’

এদিকে নরওয়ে দলের অধিনায়ক এমেলদে বলেছেন, ‘আজ ভোরে আমাদের ঘুম ভাঙে হেলিকপ্টার ও নিরাপত্তারক্ষীদের গাড়ির হুটারের আওয়াজে। প্রথমে আমরা বুঝতে পারিনি, কী ঘটেছে, পরে বুঝলাম যা ঘটেছে, সেটি ভয়াবহ। আমরা এসব জানতে পেরেছি টেলিভিশন ও স্থানীয় গণমাধ্যমে। তবে সবাইকে আশ্বস্ত করতে চাই, আমরা নিরাপদেই আছি।

৩৩ বছর ধরে এক টাকায় চা বিক্রি করছেন মহি উদ্দিন

শান্ত আছি। ফিফা আমাদের জন্য ভালো নিরাপত্তার ব্যবস্থা করেছে, আমাদের দলেও একজন নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মকর্তা আছেন।’অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড ও নরওয়ের ম্যাচ দিয়ে আজ নারী বিশ্বকাপ শুরু হওয়ার কথা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa