Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার
জাতীয়

৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার

By iNews DeskOctober 22, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী বছরের (২০২৫) হজ প্যাকেজ ঘোষণা করা হবে ৩০ অক্টোবর (বুধবার)। ওইদিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে।

Hajj

Advertisement

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।

বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ হয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো একটু বিবেচনার বিষয় রয়েছে। তাই এখনো আমরা চূড়ান্তভাবে বলতে পারবো না।

আমরা যতটুকু জেনেছি, বিমানের পক্ষ থেকে এবার বিমান ভাড়া ১ লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। আপনারা সেটা মেনে নিচ্ছেন কি না এ বিষয়ে তিনি বলেন, আমরা এটার ওপর আরো কাজ করছি, আরো কমানোর চেষ্টা করছি।

উপদেষ্টা বলেন, এ মাসের ৩০ তারিখ আমরা প্যাকেজ ঘোষণা করতে পারবো।

হজের খরচ কত কমছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খালিদ হোসেন বলেন, হজ প্যাকেজে কত কমছে, এটা এখনই বলা যাচ্ছে না। সৌদি আরবের খবরটা (খরচের হিসাব) এখনো আমাদের কাছে আসেনি।

অন্য বছরের মতো এবারো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

এবার হজ প্যাকেজ কেমন হচ্ছে জানতে চাইলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, এবার ভালো প্যাকেজ দেবো। গতবারের চেয়ে খরচ কম হবে, ইনশাআল্লাহ্।

২৬ সদস্যের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভাপতি ধর্মবিষয়ক উপদেষ্টা। এ কমিটিতেও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। আগামী ৩০ অক্টোবর নির্বাহী কমিটির সভা বসছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। হজ প্যাকেজ নির্ধারণের দায়িত্ব এ কমিটির।

আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। আগামী বছরের ১৩ জানুয়ারি সৌদি সরকারের সাথে হজ চুক্তি হবে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্যদিকে, বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হয় ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে সরকার। হজ প্যাকেজ নির্ধারণে বাংলাদেশ অংশের খরচের মধ্যে বিমান ভাড়াই সবচেয়ে বড়।

গত বছর প্যাকেজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এবার তা ২০ হাজার টাকার মতো কমিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ ভাড়া আরো কমাতে দর কষাকষি করছে ধর্ম মন্ত্রণালয়। আগামী বছর হজের খরচ চলতি বছরের চেয়ে কমপক্ষে ৫০ হাজার টাকা কমিয়ে সোয়া ৫ লাখ টাকার (সাধারণ প্যাকেজ) মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa