Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার হজ প্যাকেজে বিমান ভাড়া ২০ হাজার টাকা কমবে
জাতীয়

এবার হজ প্যাকেজে বিমান ভাড়া ২০ হাজার টাকা কমবে

By Mynul Islam NadimOctober 23, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : গত বছরের তুলনায় আগামী বছরের হজ প্যাকেজে বিমান ভাড়া ২০ হাজার টাকা কমাতে সায় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বিমানের ভাড়া আরও কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ধর্মমন্ত্রণালয় থেকে। আগামী বছরের হজ প্যাকেজ আগামী ৩০ অক্টোবর ঘোষণা করার আগে এমনই তথ্য জানা গেছে। যে কোনো মূল্যে হজ প্যাকেজে ব্যয় কমানোর উপায় খুঁজছে ধর্ম মন্ত্রণালয়।

hajj

Advertisement

মঙ্গলবার সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবারের বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ হয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো একটু বিবেচনার বিষয় রয়েছে। তাই এখনো আমরা চূড়ান্তভাবে বলতে পারব না। আমরা যতটুকু জেনেছি, বিমানের পক্ষ থেকে এবার বিমান ভাড়া এক লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। আপনারা সেটা মেনে নিচ্ছেন কি না- এ বিষয়ে তিনি বলেন, আমরা এটার ওপর আরও কাজ করছি, আরও কমানোর চেষ্টা করছি। এ মাসের ৩০ তারিখ আমরা প্যাকেজ ঘোষণা করতে পারব।

হজের খরচ কত কমছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খালিদ হোসেন বলেন, হজ প্যাকেজে কত কমছে, এটা এখনই বলা যাচ্ছে না। সৌদি আরবের খবরটা (খরচের হিসাব) এখনো আমাদের কাছে আসেনি। অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়াারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে।

এবার হজ প্যাকেজ কেমন হচ্ছে- জানতে চাইলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, এবার ভালো প্যাকেজ দেব। গতবারের চেয়ে খরচ কম হবে, ইনশা আল্লাহ।

২৬ সদস্যের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভাপতি ধর্মবিষয়ক উপদেষ্টা। এ কমিটিতেও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। আগামী ৩০ অক্টোবর নির্বাহী কমিটির সভা বসছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। হজ প্যাকেজ নির্ধারণের দায়িত্ব এ কমিটির।

আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। আগামী বছরের ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি হবে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্যদিকে, বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হয় পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে সরকার। হজ প্যাকেজ নির্ধারণে বাংলাদেশ অংশের খরচের মধ্যে বিমান ভাড়াই সবচেয়ে বড়।

পাকা পেঁপে খাওয়ার উপকারিতা

গত বছর প্যাকেজে বিমান ভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এবার তা ২০ হাজার টাকার মতো কমিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বিমান । এ ভাড়া আরও কমাতে দর কষাকষি করছে ধর্ম মন্ত্রণালয়। আগামী বছর হজের খরচ চলতি বছরের চেয়ে কমপক্ষে ৫০ হাজার টাকা কমিয়ে সোয়া পাঁচ লাখ টাকার (সাধারণ প্যাকেজ) মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

June 26, 2026
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

Latest News

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa