সেনাবাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে বলেন, ‘আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে বাড়িঘর ছেড়ে দিন এবং নিজ গ্রামের কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যান।’

লেবাননের প্রায় ৫০টি শহর ও গ্রামের বাসিন্দাদেরকে সোমবার (২ মার্চ) এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে আসন্ন হামলার সতর্কবার্তা দিয়ে এ নির্দেশ দেয়া হয়। এর আগে, ইসরাইলে রকেট হামলা চালানো হয়।
সেনাবাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে বলেন, ‘আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে বাড়িঘর ছেড়ে দিন এবং নিজ গ্রামের কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যান।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিবৃতিতে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট জনপদগুলোর নাম উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।