Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল বাংলাদেশ দলে হামজা, যা বলছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা
খেলাধুলা ফুটবল

বাংলাদেশ দলে হামজা, যা বলছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা

By iNews DeskDecember 20, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল দলে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের একজন ফুটবলার বাংলাদেশে খেলবেন এতে বেশ খুশি বর্তমান ও সাবেক ফুটবলাররা।

Hamza

Advertisement

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া নিজেও বাংলাদেশি বংশোদ্ভুত। হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন এই সংবাদ ইতোমধ্যে পেয়েছেন জামাল। ইউরোপ থেকে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, ‘এই সংবাদের জন্য আমি দেড় বছর অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত সুখবরটি আসল। তার অর্ন্তভূক্তি আমাদের জন্য দারুণ হবে। আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে অত্যন্ত খুশি।’

ইংল্যান্ড ও বাংলাদেশের আবহে অবশ্যই অনেক পার্থক্য রয়েছে। তাই বাংলাদেশি ফুটবলারদের কাছ থেকে পরামর্শ নেয়ার অনুরোধ তার, ‘এশিয়া ও ইউরোপের পরিবেশ ভিন্ন। সে লোকাল (বাংলাদেশি) খেলোয়াড়দের কাছ থেকে কিছু পরামর্শ অবশ্যই নিতে পারে। সবাই তাকে সাদরে গ্রহণের জন্য অপেক্ষায় রয়েছে নিশ্চয়ই।’

jamal

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এক যুগের বেশি সময় বাংলাদেশ দলের হয়ে খেলেছেন। হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে তার প্রতিক্রিয়া, ‘এটা অত্যন্ত খুশির খবর বাংলাদেশের ফুটবলের জন্য। এতে দলের শক্তি অবশ্যই বাড়বে। তাকে আমাদের খেলোয়াড়রা কতটুকু সহায়তা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। ফুটবলে সবাইকে সবার সমর্থন প্রয়োজন।’

হামজা যখন খেলবে সেটা বিশ্ব ফুটবলের একটি বড় বিজ্ঞাপন হবে বাংলাদেশের। এই সম্পর্কে এমিলি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের একজন ফুটবলার বাংলাদেশে খেলছে। এতে সবার নজরে বাংলাদেশে থাকবে। আবার অন্য প্রবাসী এবং বংশোদ্ভূতরাও বাংলাদেশের হয়ে খেলার জন্য নিজেদের তৈরি করবে।’

বাংলাদেশ দলে হামজা, যা বলছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা

হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার। ফিফা উইন্ডো ছাড়া বাংলাদেশের ফুটবলাররা তাকে সব সময় পাশে পাবেন না। স্বল্প সময়ের মধ্যেই হামজার সঙ্গে মানিয়ে নিতে চান জাতীয় দলের সিনিয়র ফুটবলার তপু বর্মণ, ‘তার ও আমাদের লিগের স্ট্রাকচার ভিন্ন। ফিফা উইন্ডোর সময়ে সে আসবে বলে ধারণা করছি। সময় কম থাকলেও আমরা ফুটবলার। ফুটবলের ভাষা একই। খুব দ্রুতই মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না।’

হামজা চৌধুরি মূলত মিডফিল্ডার। তিনি অ্যাটাকিং ও ডিফেন্সিভ দুই পজিশনেই খেলতে পারেন। হামজার পজিশন নিয়ে তপুর মন্তব্য, ‘হামজা নাম্বার ৬ ও ৮ দুই পজিশনেই খেলেন। বাংলাদেশে কোন পজিশনে খেলবে সেটা কোচের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে। যে পজিশনই খেলুক তাকে আমরা সহায়তা করতে পারব আবার তিনিও আমাদের দলীয় শক্তি বৃদ্ধি করতে পারবেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa