Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিএনপির প্রতিষ্ঠাতাকে আইএসআই বললেন হানিফ
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাতাকে আইএসআই বললেন হানিফ

By Saiful IslamAugust 28, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বিএনপি’র প্রতিষ্ঠাতা এবং তারা পাকিস্তানের দ্বারা পরিচালিত। বিভিন্ন সময় তারা বেগম খালেদা জিয়া ও বিএনপিকে অর্থায়ন করেছেন। রোববার (২৭ আগস্ট) কলকাতায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কলকাতার রোটারি সদনে ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘ একটি স্মরণ সভার আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।

বিএনপি ভারতকে নিয়ে কতটা গুরুত্ব দিচ্ছে এবং ভাবছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি ভারতকে নিয়ে কতটা ভাবছে, কতটা গুরুত্ব দিচ্ছে সেটা তারাই বলতে পারবে। তাদের কথাবার্তা, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা গেছে এই দলটা মূলত তৈরি হয়েছে আইএসআই এর মাধ্যমে। বহুবার প্রমাণিত হয়েছে যে, তারা পাকিস্তান দ্বারা পরিচালিত। এমনকি ২০০১ সালে পাকিস্তানের হাইকোর্টে তৎকালীন পাকিস্তানের গোয়েন্দা প্রধান একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে বলেছিলেন তারা বিভিন্ন সময় বেগম খালেদা জিয়াকে, বিএনপিকে অর্থায়ন করেছেন। সেই দলের কাছে ভারত সম্পর্কে কতটা আগ্রহ বা আন্তরিকতা থাকবে, সেটা ভারতই বিবেচনা করবে।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক থাকবে। বাংলাদেশের ক্ষমতার মালিক দেশের জনগণ। তারা যাদের পক্ষে থাকবে, তারাই জয়লাভ করবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য কাজ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ফের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসবে।’

বিএনপি, জামায়েতসহ দেশের যুদ্ধাপরাধী শক্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘১৯৭১ এর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তাদের লক্ষ্য ছিল তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার পাকিস্তানের অধীনে নিয়ে যাওয়া যাবে।’

তার অভিযোগ, জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধ ছিলেন না। উনি ছিলেন ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তার কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়েই সেটা প্রমাণিত হয় যে বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জিয়াউর রহমান যুক্ত ছিলেন।

মাহবুব উল আলম হানিফ আরো বলেন, ‘১৯৭১ সালে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের ঘটনায় যারা জড়িত ছিলেন, তারা ফের নাশকতা করার চেষ্টা করছে। আমাদের সরকারও তা দমন করার চেষ্টা করছে। শুধু তাই নয়, একাত্তরের যুদ্ধে ভারতে-বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের উপরেও আঘাত হানার চেষ্টা হয়। কিন্তু শেখ হাসিনা সরকার আসার পর সেই সম্পর্ক ফের অগ্রগতি আসে।’

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের পাঠ্যবইতে বঙ্গবন্ধুকে অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের স্কুলে বঙ্গবন্ধু কিংবা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্পর্কে ভারতের স্কুলের পাঠ্যবইতে কোন বিষয়ে পড়ানো হবে সেটা সে দেশের সরকার ঠিক করবে। তবে আমরা মনে করি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ভারতের বিশেষ অবদান ছিল। ইতিহাসের এই অংশগুলো পাঠ্যবইতে আসা উচিত। একটি দেশের স্বাধীনতার ক্ষেত্রে আরেকটি দেশের জনগণের কি অবদান ছিল তা শিক্ষার্থীদের জানা উচিত।’

দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হানিফ বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রতি তার যে আন্তরিকতা বিশেষ করে শেখ হাসিনার প্রতি তার যে মানসিকতা, আন্তরিকতা এটা আমাদের জাতিকে কৃতজ্ঞভাবে আবদ্ধ করেছে। আমরা চাই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশ এগিয়ে যাক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সভাপতি শিশির বাজোরিয়া, বিশিষ্ট সমাজসেবী আবু নাসের প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আইএসআই প্রতিষ্ঠাতাকে বিএনপির রাজনীতি হানিফ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

February 6, 2026
Mintu

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

February 6, 2026
Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

February 6, 2026
Latest News
জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

Mintu

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

Mir

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির

নাহিদ ইসলাম

দেশের মানুষ জুলুমবাজদের ক্ষমতায় দেখতে চায় না : নাহিদ ইসলাম

BNP

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

তাসনিম জারা

সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ প্রস্তাব তুলবো : তাসনিম জারা

তারেক রহমান

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

সাদিক কায়েম

যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না : সাদিক কায়েম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.