ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এগিয়ে রয়েছেন।

এখন পর্যন্ত প্রাপ্ত ৬টি কেন্দ্রের ফলাফলে হান্নান মাসউদ ৫ হাজার ২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৩ হাজার ২২৬ ভোট।
নোয়াখালী-৬ হাতিয়া আসনটি ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৮৭৫ জন।
এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ, স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী তানভীর উদ্দিন রাজিব এবং হরিণ প্রতীকের প্রার্থী ফজলুল আজিম।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গিয়েছে। বাকি কেন্দ্রের ফলাফল হাতে আসা মাত্রই প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


