Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হারমানপ্রীতের কঠোর শাস্তি চাইলেন ভারতের সাবেক ক্রিকেটাররা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

হারমানপ্রীতের কঠোর শাস্তি চাইলেন ভারতের সাবেক ক্রিকেটাররা

By Shamim RezaJuly 26, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নারীদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের পর ভারতের অধিনায়ক হারমানপ্রীত করের আচরণ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশ। এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটাররাও। নারী দলের কাপ্তানের এমন আচরণে স্বাভাবিকভাবেই হতাশা প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা। দাবি করছেন হারমানের বড়সড় শাস্তি।

হারমানপ্রীত কৌর

Advertisement

শনিবার (২২ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় ওয়ানডের সমাপ্তি হয় টাইয়ে। তাতে ট্রফি ভাগাভাগি করতে হয় দুদলকে। তবে ক্রিকেটীয় রোমাঞ্চের দিনটিকে অখেলোয়াড়সুলভ আচরণ দিয়ে অস্বস্তিকর করে তোলেন হারমানপ্রীত। পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মাঠের খেলায় তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্বক্রিকেটেই আলোচনায় এনেছে তাকে।

রোমাঞ্চকর ম্যাচে আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি হারমানপ্রীত। আম্পায়ার তানভীর আহমেদ আউটের ইশারা করলে ব্যাট দিয়ে রীতিমতো স্ট্যাম্প ভেঙে ফেলেন তিনি। এসময় তিনি চোখ রাঙানিও দেখান আম্পায়ারকে। তবে মাঠেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকলেও চলতো। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অখেলোয়াড়সুলভ আচরণ করেছেন হারমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারমানপ্রীত সরাসরি প্রশ্ন তোলেন আম্পায়ারিংয়ের দিকে। এরপর দুদলের ফটোসেশনের সময়ও বাংলাদেশ দল এবং আম্পায়ারকে কটাক্ষ করেন তিনি। ছবি তোলার সময় তিনি বলেন, ‘শুধু তোমরা কেন, আম্পায়ার তোমাদের ম্যাচ টাই করিয়েছে। আম্পায়ারকেও ডাকো। একসঙ্গে ছবি তুলি।’ এসময় ভারত অধিনায়কের শরীরী ভাষাতেও ছিল তাচ্ছিল্যের ভাব। সব মিলিয়ে পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে ওঠায় নিগার তার দলকে নিয়ে ড্রেসিংরুমে চলে যান।

এ ঘটনার পর এর সমালোচনা হয়েছে বেশ। বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের মতো এবার সেই সমালোচনায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও। ভারতের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার মদন লাল হারমানপ্রীতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ম্যাচের সময়ে ও ম্যাচের পরে হারমানপ্রীত যে সব আচরণ করেছেন, তার সমালোচনা করেছেন দলটির সাবেক অধিনায়ক আনজুম চোপড়াও।

টুইটারে এক পোস্ট করে হারমানের আচরণ নিয়ে মদন লাল বলেন, বাংলাদেশের মেয়েদের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ ছিল পীড়াদায়ক। সে খেলার চেয়ে বড় নয়। ভারতের ক্রিকেটের জন্য সে দুর্নাম বয়ে এনেছে। ওর বিরুদ্ধে বিসিসিআইয়ের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত।

মেয়েদের ক্রিকেটে ভারতের হয়ে ১৫৭টি ম্যাচ খেলা আনজুম চোপড়াও এমন আচরণকে যৌক্তিক মনে করছেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাগ কমার পর ও যখন শান্ত হবে, আমি নিশ্চিত, অসন্তুষ্টি প্রকাশে যে ওর আরও সচেতন হওয়া দরকার, সেটা নিজেই বুঝবে। অসন্তুষ্টি প্রকাশে কোনো ক্ষতি নেই। কিন্তু কীভাবে আর কখন করবে, সেটা দেখতে হবে। কথা বলার সময় শব্দচয়নে ওর আরও যত্নশীল হওয়া উচিত।

তিনি আরও বলেন, ভারতীয় দল যদি মনে করে যে কিছু সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি, সেটা কি ভিন্নভাবে সামাল দেয়া যেত না? কেন ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণীতে অধিনায়ককে এভাবে অসন্তুষ্টি প্রকাশ করতে হলো? কীভাবে পরিস্থিতি আরও উত্তুঙ্গ হলো? ভারতীয় দলের হতাশার একটা কারণ হতে পারে নিজেদের মান অনুযায়ী খেলতে না পারা, কিন্তু সেটা ড্রেসিংরুমেই রাখতে পারত। এভাবে জনসমক্ষে প্রকাশ করা ঠিক হয়নি।

কলমের ঢাকনার উপরে ছিদ্র থাকে কেন? যা অনেকেই জানেন না

আইসিসির পক্ষ থেকে এখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তি দেয়া হয়নি হারমানপ্রীতকে। তবে মাঠ ও মাঠের বাইরে তার আচরণ বিবেচনায় আনলে ভারতের অধিনায়কের শাস্তি যে নিশ্চিত এটা বলাই যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026
Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

June 23, 2026

Latest News

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa