জুমবাংলা ডেস্ক : পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল রবিবার রাত ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ দাবি করেন।

Hasina

Advertisement

তার দাবি, ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্স-এ স্ট্যাটাস দিয়েছেন।

জয় লেখেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে; যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি ভারতেই অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম।’

হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দিইনি।’

শেখ হাসিনা আরও বলেছেন, ‘আমি এখনো দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো।’

এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ‘ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের।’

তিনি আরও বলেছেন, ‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে।’

এছাড়া তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।’

তবে এই বিবৃতিটি ভুয়া বলে দাবি করেছেন জয়।

https://inews.zoombangla.com/smartphone-sas-hoya-ja/

এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদমাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে। এমনকি রাজনীতি শুরুর ব্যাপারেও তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.