Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ হাসিনার বিষয়ে আপডেট জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয়

শেখ হাসিনার বিষয়ে আপডেট জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

By Shamim RezaAugust 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আপডেট কিছু তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ভারতে কতদিন থাকবেন, এখন কি করবেন, কোন দেশে আশ্রয় নেবেন- সে বিষয়ে এখনো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপডেট কোনো তথ্য নেই।

Hasina

Advertisement

শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন- এ প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমাদের কাছে এখনো তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে। সেখানে এখনো পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের মাথায় সর্বাগ্রে।

শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী (এস জয়শঙ্কর) এরই মধ্যে শেখ হাসিনার ভারতে আসার অনুমোদনের বিষয়টি সংক্ষিপ্ত নোটিশে ব্যাখ্যা করেছেন। তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কাছে কোনো আপডেট নেই…। তার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে উপযুক্ত হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য মিন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং ‘অল্প কিছুদিন’ দিল্লিতে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে। তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে জানা গেছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়।

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা প্রসঙ্গে

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার এক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংখ্যালঘুদের সুরক্ষায় বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের খবর পাওয়া গেছে। তাদের পদক্ষেপকে স্বাগত জানাই। তবে আইন-শৃঙ্খলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই গভীরভাবে উদ্বিগ্ন থাকবো।

তিনি বলেন, প্রতিটি সরকারের দায়িত্ব তার সব নাগরিকের কল্যাণ নিশ্চিত করা। আমরা আশা করি, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত পুনরুদ্ধার হবে- সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বৃহত্তর অঞ্চলের স্বার্থে।

তিনি বলেন, আমরা যোগাযোগ রাখছি বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে। আমরা তাদের অনুরোধ করেছি, ভারতীয় নাগরিক এবং আমাদের হাইকমিশনের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বাংলাদেশের আইন-শৃঙ্খলা দ্রুত ফিরে আসবে এবং জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করি।

দায়িত্ব নিলেন র‍্যাবের নতুন মহাপরিচালক

বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক মিশনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে থাকা অপরিহার্য নয়- এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ফিরে এসেছেন। দূতাবাসের ক্ষেত্রেও এই অবস্থা, তারা তাদের অপ্রয়োজনীয় লোকদেরও ফিরিয়ে এনেছে। আমরা আশা করি পরিস্থিতি ফিরে আসবে, যাতে আমাদের হাইকমিশন এবং সহকারী হাইকমিশন যত তাড়াতাড়ি সম্ভব তাদের স্বাভাবিক কাজ শুরু করতে পারে।

তথ্যসূত্র: দ্য মিন্ট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026

Latest News

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa