Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ হাসিনার পতনে সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব, কে এই ছাত্রনেতা নাহিদ?
জাতীয়

শেখ হাসিনার পতনে সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব, কে এই ছাত্রনেতা নাহিদ?

By Shamim RezaAugust 6, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : শ্যামলা গালের উপর চাপদাড়ি। মাথায় ঢেউখেলানো কালো চুল। শান্ত চোখ। ছাত্র-যুবদের উদ্দেশে যখন ভাষণ দেন, তখন তাঁর মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। তিনি বাংলাদেশের ছাত্রনেতা তথা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। যে বিক্ষোভে উত্তাল হয়েছিল বাংলাদেশ। ক্রমে তাঁর নেতৃত্বেই এক দফা দাবিতে পথে নামেন পড়ুয়ারা। পাশে দাঁড়ান বাংলাদেশের বহু সাধারণ মানুষ। যার জেরে প্রধানমন্ত্রীর পদ এবং শেষে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তবে ২৬ বছরের নাহিদ কিন্তু এখনই আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ। মৃদুভাষী নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেনাশাসন তাঁরা মানবেন না। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করতে হবে অন্তর্বর্তী সরকার।

Nahid

Advertisement

নাহিদের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তাঁর। নাহিদ বিবাহিত। তবে স্ত্রীর বিষয়ে বিশেষ কিছু জানা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তিনি। নাহিদের ঘনিষ্ঠেরা বলেন, বরাবরই তিনি মানুষের অধিকার নিয়ে সরব হয়েছেন। জুন মাসে তাঁর নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে পথে নামেন বাংলাদেশের পড়ুয়ারা। উত্তাল হয় দেশ। মৃত্যু হয় শতাধিক মানুষের। ২১ জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কার মামলার রায় দেয়। সরকারি চাকরিতে ৩০ শতাংশের পরিবর্তে সাত শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। যদিও তার পরেও আন্দোলন থামেনি নাহিদদের।

সুপ্রিম কোর্টের রায়দানের আগে কোটা সংস্কার আন্দোলনের মাঝেই নাহিদকে অপহরণের অভিযোগ ওঠে। তিনি দাবি করেন, ১৯ জুলাই সবুজবাগে এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে ‘অপহরণ’ করেন ২৫ জন। নাহিদের দাবি, ‘অপহরণকারী’রা ছিলেন ‘রাষ্ট্রীয় বাহিনী’র সদস্য। যদিও তাঁকে তুলে নিয়ে যাওয়ার সময় তারা পরেছিলেন সাধারণ পোশাকে। নাহিদ দাবি করেছেন, তাঁর হাত, চোখ বেঁধে অত্যাচার চালানো হয়েছিল। বার বার কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। নাহিদের ‘অপহরণ’-এর খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল আন্দোলনকারীদের মধ্যে। রাতারাতি তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। নাহিদকে নেতা মেনে বাংলাদেশে তখন বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। তার দু’দিন পর পূর্বাচলের কাছে একটি সেতু থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আহত নাহিদকে। ভর্তি করানো হয় ঢাকার এক হাসপাতালে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, নাহিদকে ‘অপহরণ’-এর বিষয়ে তারা কিছু জানে না।

যে দিন নাহিদকে অপহরণ করার অভিযোগ ওঠে, সেই ১৯ জুলাই নাহিদের দুই বন্ধু আসিফ মহম্মদ এবং আবু বকরকে গ্রেফতার করে পুলিশ। আন্দোলন চলাকালীন নাহিদ যখন, যেখানে গিয়েছেন, বক্তৃতা করেছেন, ছায়াসঙ্গীর মতো থেকেছেন আসিফ এবং আবু। পাঁচ দিন পর ওই দু’জনকে নির্জন একটি জায়গায় ছেড়ে দেওয়া হয়। এর মাঝেই ২১ জুলাই সুপ্রিম কোর্ট কোটা সংস্কার মামলার রায় দেয়। মনে করা হয়েছিল, এর পর আন্দোলন স্তিমিত হবে। কিন্তু তা হয়নি। নতুন করে মাথাচাড়া দেয় আন্দোলন। ন’দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। সামনের সারিতে দাঁড়িয়েছিলেন সেই নাহিদ। তিনি শেখ হাসিনার সরকারকে ‘সন্ত্রাসী’ বলেন। ধৃত আন্দোলনকারীদের মুক্তি, সমস্ত মামলা প্রত্যাহার, কোটা আন্দোলনে হামলাকারীদের শাস্তি-সহ আরও বিভিন্ন দাবি ছিল আন্দোলনকারী ছাত্রদের।

এর মাঝেই ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আটক করা হয় নাহিদকে। আসিফ এবং আবুকেও আবার আটক করা হয়। তাঁদের পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে পরিচয় দিয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও সংবাদমাধ্যমের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে এ সংক্রান্ত কোনও প্রশ্নের সেই সময় জবাব মেলেনি। মনে করা হয়েছিল, এর পর আন্দোলন ঝিমিয়ে পড়বে। কিন্তু তা হয়নি। নয় দফা দাবির পরিবর্তে একটি মাত্র দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয় নাহিদদের তরফে— ‘হাসিনা সরকারের পদত্যাগ’।

সমাজমাধ্যম থেকে মাঠে ময়দানে ক্রমাগত প্রচার চালান নাহিদ। নতুন করে সক্রিয় হন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের জেরে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা। এর পর সাংবাদিক বৈঠক করে দায়িত্ব কাঁধে নেওয়ার কথা ঘোষণা করেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। সেনাপ্রধানের এই ঘোষণার পরে সোমবার রাতে একটি সাংবাদিক বৈঠক করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সদস্যেরা জানিয়ে দেয়, সেনা-সমর্থিত বা রাষ্ট্রপতি শাসিত কোনও সরকারকে সমর্থন করা হবে না। তাঁদের প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনও সরকারকে সমর্থন করা হবে না বলেও জানানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নতুন অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রকাশ করার কথাও বলেছে সংগঠন।

হঠাৎ ঢাকার ২৭ ইউনিটের কমিটি ভেঙে দিলো আ.লীগ

এর পর সমাজমাধ্যমে একের পর এক ভিডিও পোস্ট করেছেন নাহিদ। কখনও জনগণকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন। কখনও সংখ্যালঘুদের রক্ষার কথা বলেছেন। তবে একটি কথা তিনি স্পষ্ট বলছেন, ‘‘ব্যক্তিকে সরালেই কেবল সমস্যার সমাধান হবে না, বরং যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এ ধরনের ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোর বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa