জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি দেশ পরিচালনায় বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন।

Yunus

Advertisement

রবিবার (১৮ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকায় বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের ব্রিফিং করেন ড. ইউনূস। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের সামনে দেশের বর্তমান পরিস্থিতির নানা বিষয় তুলে ধরেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন।

ড. ইউনূস কূটনীতিকদের বলেন, এই সরকারের লক্ষ্য স্বচ্ছ নির্বাচন করা। তবে এর আগে সবক্ষেত্রে সংস্কার করতে চায় সরকার।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এখন দ্রুত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়।

এছাড়া জুলাই-আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি চান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সহায়তা দেবে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ যতগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে, তার সব বাস্তবায়ন করবে সরকার।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসনেও তিনি কূটনীতিকদের সহায়তা চান।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শেখ হাসিনা পদত্যাগের আগে সেনাপ্রধান যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের এটিই প্রথম কূটনৈতিক ব্রিফিং।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.