জুমবাংলা ডেস্ক : বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলনে নয়, শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের উছিলা মাত্র।

Dulu

Advertisement

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণাসহ বীরের মযার্দা দেয়া হবে।

এ সময় তিনি আগামী দুর্গাপূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

আমিরাতের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, হাতীবান্ধা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.