Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হাসিনা সরকার অসংখ্য মানুষকে ‘হাউন’ আঙ্কেলের কাছে পাঠিয়েছে: সারজিস
জাতীয়

হাসিনা সরকার অসংখ্য মানুষকে ‘হাউন’ আঙ্কেলের কাছে পাঠিয়েছে: সারজিস

By Saiful IslamSeptember 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার অসংখ্য মানুষকে বন্দি রেখেছে। অসংখ্য মানুষকে ‘হাউন’ আঙ্কেলের কাছে পাঠিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরের পৌর স্টেডিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সারজিস আলম এসব কথা বলেন।

Sargis

Advertisement

ছাত্র-জনতার হাতেই ভবিষ্যত বাংলাদেশ দেখতে চাই উল্লেখ সারজিস আলম বলেন, ২৪ এর আন্দোলনের প্রতিটি ছাত্রই একেকজন সমন্বয়ক। আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশকে নিয়ে। যার নেতৃত্ব দিবে দেশের তরুণ প্রজন্ম।

সারজিস আরও বলেন, সময়ের প্রয়োজনে আমরা আবারও রাস্তায় নামবো। প্রয়োজন হলে ফ্যাসিষ্ট হাসিনার মতো যে কাউকে উৎখাত করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দক্ষ ও শিক্ষিত হয়ে উঠতে হবে। শিক্ষার্থীদের প্রধান কাজ লেখাপড়া করা। আর যারা ছাত্রদের উপর হামলা করেছিল, তাদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছিল তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি উল্লেখ করে তিনি বলেন, আপনারা এই প্রাচ্যের ডান্ডির গর্বিত বাসিন্দা। ভবিষ্যতে আমরা নারায়ণগঞ্জ থেকেই বেশি বেশি নেতৃত্ব দেখতে চাই।

মতবিনিময় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্দোলনের সমন্বয়ক আসিফ আদনান, আবদুল্লাহ সালেহীন অয়ন, শাহীন মিয়া, মেহরাব সিফাত, আবদুর রহমান ও ফারজানা মুনা।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সমাবেশের শুরু হয়। এরপর সমবেত ছাত্র-জনতা একসঙ্গে জাতীয় সঙ্গীত গায়। পরে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সমাবেশে অন্যান্য সমন্বয়করা নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে বলেন, আমাদের অর্জনকে নষ্ট করতে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। তারা আমাদের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের অর্জনকে নস্যাৎ করতে চায়। কোনো অপশক্তিকে কোনোভাবেই ২৪-এ আমাদের অর্জিত স্পিরিটকে নষ্ট করতে দেবেন না। তরুণ প্রজন্মের যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে বক্তারা ছাত্র সমাজকে সজাগ থাকার আহবান জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

June 26, 2026
বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

June 26, 2026
Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

June 26, 2026

Latest News

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

Rice

মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে ২ টাকা

wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa