Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ‘স্বৈরাচার হাসিনা হিটলারেরর চেয়ে জঘন্যতম কাজ করছে’
রাজনীতি

‘স্বৈরাচার হাসিনা হিটলারেরর চেয়ে জঘন্যতম কাজ করছে’

By Saiful IslamOctober 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : স্বৈরাচার শেখ হাসিনা হিটলারের চেয়েও জঘন্যতম কাজ করেছে বলে মন্তব্য করেছেন জামায়তের ইসলামীর কেন্দ্রীয় মজলিস(সূরা) সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব।

‘স্বৈরাচার হাসিনা হিটলারেরর চেয়ে জঘন্যতম কাজ করছে’

Advertisement

তিনি বলেছেন, গত ১৭ বছরে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে হত্যা করেছে। তাঁরা দেশব্যাপী গণহত্যা চালিয়েছে, বুলডেজার দিয়ে আমাদের নেতাদের বাড়ি ভেঙে দিয়েছে।

হিটলার যে কাজ করেছে তাঁর চেয়ে জঘন্য কাজ এই স্বৈরশাসক হাসিনা।

ছাত্র-জনতার বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ পুণঃগঠন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সচেতন নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর কবি জসিমউদ্দিন হলরুমে সংগঠনটির ফরিদপুর পৌরসভার ২০ নং ওয়ার্ড শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের নির্বিচারে হত্যার কারণে জনসম্মূখে আসার সুযোগ পাইনি। তারপরও এই স্বৈরাশাসক একদিনের জন্য জামায়াতে ইসলামকে বন্ধ করতে পারেনি।

এরা শুধু জামায়াতকে উৎখাত করতে চায়নি, বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা বিজয়ী হয়েছে, ভবিষ্যতেও বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

এ সময় বাংলাদেশ পুনঃগঠনের উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন।

বক্তারা জামায়াতে ইসলামীর মাধ্যমে দেশকে পুনঃগঠনের জন্য অঙ্গিকার করেন।

তারা বলেন, একটি গোষ্ঠী বর্তমান সরকার নিয়ে ষড়যন্ত্র চালিয়ে আসছে কিন্তু সবক্ষেত্রেই তাঁরা ব্যর্থ হয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

২০ নং ওয়ার্ড জামাতের আমীর অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন- জেলা জামায়াতের আমীর মাওলানা বদরউদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের ফরিদপুর জেলা শাখার নায়েবে আমীর মোঃ ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওহাব আলী,সদর উপজেলার আমীর মোঃ জসিম উদ্দিন, ফরিদপুর পৌর শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নিলটুলি পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি শ্রী নন্দ কুমার বড়াল, ইনস্টিটিউট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম আতাহার, ইসলামি ছাত্র শিবির শহর শাখার সভাপতি মো. জিহাদুল ইসলাম রত্ন, পৌর মজলিস সদস্য মো. রেজাউল হক আফতাব, পৌর শাখার যুব বিভাগের সভাপতি মোঃ মিজানুর রহমান লিটন, ২১ নং ওয়ার্ড আমীর মোস্তাক আহমেদ।

সভা পরিচালনা করেন ছাত্র শিবির ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি মো. মাহফুজুর রহমান কামাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

July 8, 2026
Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

July 8, 2026
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026

Latest News

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa