Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি শেখ হাসিনাকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল
রাজনীতি

শেখ হাসিনাকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

By Shamim RezaAugust 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল

Advertisement

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দীর্ঘ লড়াই করেছি… তারপর যদি মনে করেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারেন… ইতোমধ্যে চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।’

তিনি বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে তরুণ-যুবক-ছাত্ররা আন্দোলন বিজয় পর্যায়ে নিয়ে গেছে… বুকের রক্ত ঢেলে দিয়েছে… আবু সাঈদ থেকে শুরু করে আরও অনেকে… প্রায় হাজারখানেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই যে কমিউনালিজমের কথা বলছে, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এসব কথা বলছে… এটা একটা চক্রান্ত। এই কথা বলে ধোঁয়া তুলে তারা (আওয়ামী লীগ) আরেকটা ঝগড়া করতে চায়। আপনারা নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করুন, শান্তি ব্রিগেড তৈরি করে পাহারা দেবেন। সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা পাহারা দেবেন… তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জানমালের দায়িত্ব কিন্তু আপনাদের।’

বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী ‘প্রেম ও ভালোবাসা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে’ বলেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা অনেক বিপদে পড়ে যাব। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, ‘এই সরকার একেবারে নরম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার… এটা মনে রাখতে হবে। তাদের দায়িত্ব একটা নির্বাচন করে দিয়ে যাবে। জঞ্জাল জমা হয়েছে। এই জঞ্জাল সাফ করতে হবে। এজন্য তাদের কিছু সময় দিতে হবে। প্রেম, ভালোবাসা দিয়ে সবাইকে কাজ করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়।’

আজকের মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকা ছাড়াও সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় এই দোয়া মাহফিল হচ্ছে।

আরজি করকাণ্ডে জড়িতদের ফাঁ.সির দাবিতে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় দোয়া মাহফিলে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa