বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা-এর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হলেও নতুন করে তা আর বাড়ানো হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে স্প্যানিশ এই কোচের সঙ্গে বাংলাদেশ দলের বর্তমান অধ্যায়ের সমাপ্তি ঘটছে। তবে পুরোপুরি দরজা বন্ধ হয়ে যায়নি। নতুন কোচ নিয়োগের জন্য ১ মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাফুফে। সেই প্রক্রিয়ার আওতায় চাইলে ক্যাবরেরাও আবার আবেদন করতে পারবেন।
সব শর্ত ও মানদণ্ড পূরণ করলে তিনি পুনরায় বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পাওয়ার সুযোগও পেতে পারেন। অর্থাৎ, আপাতত বিদায় হলেও ভবিষ্যতে আবারও ফিরতে পারেন এই স্প্যানিশ কোচ।
এদিকে, নতুন কোচ খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে, যা বাংলাদেশের ফুটবলের পরবর্তী পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিস্তারিত আসছে…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


