Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অর্থনীতি-ব্যবসা জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়
অর্থনীতি-ব্যবসা কৃষি জাতীয়

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

By Saiful IslamJune 16, 2026Updated:June 16, 20261 Min Read

সাইফুল ইসলাম : ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এ গুড় দীর্ঘদিন ধরে তার অনন্য স্বাদ ও সুগন্ধের জন্য দেশজুড়ে পরিচিত। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী এই পণ্য।

Hajari

Advertisement

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) সোমবার (১৫ জুন) হাজারী গুড়ের জিআই নিবন্ধন সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি প্রদান করা হয়।

নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, “মানিকগঞ্জের হাজারী গুড়” পণ্যটি জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারী ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে।

Hajari 2

স্থানীয়ভাবে উৎপাদিত হাজারী গুড়ের স্বাদ, গুণগত মান ও বিশেষ উৎপাদন পদ্ধতির স্বীকৃতি হিসেবে এই জিআই সনদ গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ স্বীকৃতির ফলে দেশীয় বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া জিআই সনদ পাওয়ার ফলে হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পাবে, যা স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে লাভবান করবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে এ স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
এক্সিট পলিসি

খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

July 16, 2026
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026

Latest News

এক্সিট পলিসি

খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

রেমিট্যান্স

জুলাইয়ের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa