Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দেশে এখন গরিব মানুষ দেখা যায় না: স্বাস্থ্যমন্ত্রী
বিভাগীয় সংবাদ

দেশে এখন গরিব মানুষ দেখা যায় না: স্বাস্থ্যমন্ত্রী

By Sibbir OsmanJune 12, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশে এখন গরিব মানুষ দেখা যায় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১১ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন গরিব মানুষ, খালি পায়ে মানুষ দেখা যায় না। ছেলে-মেয়েরা ভালো কাপড় পরে, ভালো করে চলাফেরা করে। সবার বাড়িতে খাবার আছে। প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা আছে। এসব রাস্তায় গাড়ি ও মোটরসাইকেল চলে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আমাদের গড় আয়ু ৭৩ বছর; যেটা ৫০ বছরের নিচে ছিল। বর্তমানে আমাদের গড় আয় ২৮০০ ডলার; বিএনপির আমলে যেটা ছিল ৫০০ ডলার।

সরকারের উন্নয়ন তুলে ধরে জাহিদ মালেক বলেন, আজকে ঘরে-ঘরে বিদ্যুৎ জ্বলছে, কোনো ঘরে অন্ধকার নাই। প্রতিটি বাড়ির সামনে পাকা রাস্তা আছে। প্রতিটি স্কুল পাকা ও বিদ্যুৎ আছে। প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছি দেশকে শান্তিতে রাখার জন্য। আমরা সন্ত্রাসবাদ, অন্যায়, দুর্নীতি ও মা-বোনদের সম্মানহানি বরদাশত করি নাই। এসব আমরা কঠিন হাতে দমন করেছি। আগামীতেও আমাদের অবস্থান একই থাকবে।

মানিকগঞ্জকে সারা দেশে একটি আদর্শ জেলা হিসেবে তৈরি করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জাহিদ মালেক।

গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুশীল কুমার সাহার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এখন থেকে বাংলায়ও প্রচারিত হবে জাতিসংঘের বার্তা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
এখন গরিব দেখা দেশে না বিভাগীয় মানুষ যায় সংবাদ স্বাস্থ্যমন্ত্রী
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

February 6, 2026
অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

February 6, 2026
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Latest News
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.