জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের (১৯) মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

Sumaia

Advertisement

দাফনের ৪ মাস পর বুধবার দুপুর ১টায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

এর আগে গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদীর নতুন মহল্লার ছয়তলায় বারান্দা থেকে হেলিকপ্টার দেখতে গিয়ে আচমকা মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমাইয়া আক্তার। এ ঘটনায় নিহত সুমাইয়ার ভগ্নিপতি মো. বিল্লাল গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের নামে ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বুধবার বেলা ২টায় লাশ উত্তোলনের বিষয় নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

তিনি বলেন, আদালতের নির্দেশে নিহত সুমাইয়া আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থানে সুমাইয়ার লাশ দাফন করা হবে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় ছয়তলার ফ্লাটের বারান্দা থেকে হেলিকপ্টারের শব্দ শুনে দেখতে গেলে মাথায় গুলিবিদ্ধ হন সুমাইয়া আক্তার। পরে সুমাইয়ার স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাইনবোর্ডের প্রো-এ্যাকটিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে সুমাইয়ার লাশ রাত সাড়ে এগারোটায় পাইনাদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

নিহত সুমাইয়া আক্তার বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরনন্দপুর এলাকার বাসিন্দা সেলিম মাতবরের মেয়ে।

সুখী হতে চাইলে এই ধরনের মানুষের এড়িয়ে চলুন

এ ঘটনায় আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি এবং সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলামের নামে ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে নিহত সুমাইয়ার ভগ্নিপতি মো. বিল্লাল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.