প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে তিনি আবার হেঁটেই মন্ত্রিপরিষদ ভবনের কার্যালয়ে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে তিনি বের হন এবং দুপুর ১২টার দিকে ৩ নম্বর গেট হয়ে ফিরে আসেন। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।
এ সময় সচিবালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী প্রধানমন্ত্রীকে দেখার জন্য তার চলাচলের পথে দুই পাশে অবস্থান করেন।
এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৩০ মিনিটে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


