জুমবাংলা ডেস্ক : চিফ হিট অফিসার বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেউ না বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে নিয়োগ পেয়েছেন। সেই সঙ্গে হিট অফিসার নারী কেন, তাও জানিয়েছেন মেয়র আতিক।

hit officer

Advertisement

আজ শনিবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনের সড়কে ‘বায়ু দূষণ রোধ ও তীব্র তাপদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসি’র ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়োগ ও বেতনভাতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, ‘আমি দেখছি কয়েকদিন যাবত আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন। বলে রাখা ভালো, সিটি করপোরেশন থেকে একটি টাকাও সে পায় না।’

তিনি আরও বলেন, ‘হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে। সারা বিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার তাপমাত্রা নিয়ন্ত্রণে আমাদের পরামর্শ দিবে। কাজ কিন্তু আমাদের সকলকে করতে হবে। হিট অফিসার কিন্তু কোনো কাজ করবে না।’

মেয়র আরও বলেন, ‘আমি আগেও বলেছি, সিটি করপোরেশনে চিফ হিট অফিসার বুশরার বসার কোনো ব্যবস্থা নেই। তার কোনো চেয়ারও কিন্তু নেই। এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা আছে তারা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ৭টি দেশে মহিলা হিট অফিসার নিয়োগ করেছে। আমি তাদের বলেছিলাম মহিলা কেন নিয়োগ করছেন, তারা বলেছে, মহিলাদের গরমের সময় অনুভবটা বেশি হয়। এ জন্যই তারা মহিলা হিট অফিসার নিয়োগ করেছে।’

ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় নারী অধ্যাপকের সঙ্গে যা করলেন মার্কিন পুলিশ

এর আগে, ডিএনসিসির দুটি স্প্রে ক্যানন এবং ১০টি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে পানি ছিটানো হচ্ছে। প্রতিটি গাড়িতে ১৫ হাজার লিটার পানি ধরে এবং একটানা ৫ ঘণ্টা স্প্রে করা পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও ২৫০টি ভ্যান গাড়ির মাধ্যমে পথচারীদের পানি পান করার জন্য সড়কে নামানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.