জুমবাংলা ডেস্ক : এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক এইডস ও যৌন রোগ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য কর্মকর্তারা। এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক গাল্ফ নিউজ এই খবর জানিয়েছে।

hiv probasi

Advertisement

কুয়েতের সুরক্ষা নিশ্চিত করার একটি অংশ হিসেবে এইচআইভি পজিটিভ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান কুয়েতের জনস্বাস্থ্যের পরিচালক ডা. ফাহদ আল গামলাস।

তিনি বলেন, ‘আমরা কুয়েতের নাগরিকদের মধ্যে ১৬৫ ও প্রবাসীদের মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের পরীক্ষা করেছি। প্রয়োজনীয় সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।’ কুয়েতের জাতীয় এইডস প্রতিবেদন ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউএনএআইডিএস-এর ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করেছে কুয়েত। যার মানে, এইচআইভিতে আক্রান্ত ৯০ শতাংশ মানুষকে শনাক্ত করা, তাদের অবস্থা সম্পর্কে সচেতন হওয়া এবং ৯০ শতাংশকে কার্যকর চিকিৎসা প্রদান করা।

অনুষ্ঠানে এইডস মহামারি মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল আওয়াধি। তিনি বলেছেন, ‘জাতীয় এইডস কৌশল ২০২৩-২০২৭-এর অংশ হিসেবে পরবর্তী মাইলফলক ২০২৫ সালের মধ্যে ৯৫-৯৫-৯৫ লক্ষ্যমাত্রায় পৌঁছানোই এখন আমাদের লক্ষ্য।’

এ সময় তিন আরও বলেন, স্বেচ্ছামূলক পরীক্ষা ও কাউন্সেলিং পরিষেবা প্রসারিত করছে কুয়েত। এইডস-এ আক্রান্তদের জীবনযাত্রার মান উন্নত করতে অত্যাধুনিক চিকিৎসা সেবাও প্রদান করছে দেশটি।

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৮৩২ মামলা

আল আওয়াধি বলেন, ‘এইডস মোকাবিলা শুধু একটি স্বাস্থ্য সমস্যাই নয়, এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব্ও।’ পরিবার, স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সচেতনতামূলক প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.