Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গুম হওয়ার তিন কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

গুম হওয়ার তিন কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

By Saiful IslamAugust 14, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশে ‘গুম’ হওয়ার তিনটি কারণ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকের ব্রিফং করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমত যারা ঘৃণ্য অপরাধ করে, ব্যবসা-বাণিজ্যে ঋণে যারা জর্জরিত, আবার যারা পারিবারিকভাবে অসুবিধায় পড়ে-এ তিন ধরনের লোকদের গা ঢাকা দিতে দেখেছি। এটা কমিশনারকে বলেছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের গ্রেপ্তার করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করে দেয়।

আসাদুজ্জামান খান বলেন, আমাদের ৭৬ জনের মিসিং বা ডিসঅ্যাপেয়ারেন্স পার্সনের (গুম ব্যক্তির) তালিকা দেওয়া হয়েছিল। আমরা দেখিয়ে দিয়েছি এ ৭৬ জনের মধ্যে ১০ জন তাদের বাড়িতেই আছে। দুজন জেলখানায় আছেন।

তিনি বলেন, এ ছাড়া ৩২ জনের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক অভিযোগ রয়েছে। পুলিশও তাদের খুঁজছে। তাদের নামে মামলা রয়েছে। সেজন্যই তারা ডিসঅ্যাপেয়ার (গুম) রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তাদের আর প্রশ্ন করার কিছু ছিল না। তারা সবাই কনভিন্স (সন্তুষ্ট) হয়ে আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেছেন।

সংখ্যালঘু প্রসঙ্গটিও আলোচনায় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নড়াইলের ঘটনা এবং অন্যান্য ঘটনা। আমরা বলেছি, এগুলো ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব কমেন্ট করা হয়েছে, সেগুলো দেখাই। যেখানে এ ঘটনাগুলো ঘটেছে, সেখানেই আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। মামলা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের ধর্মীয় ও সামাজিক নেতারা বসে ওখানে শান্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেগুলোর তারা প্রশংসা করেছেন।

আসাদুজ্জামান খান বলেন, আমরা তাকে বলেছি আমাদের জাতির পিতা যিনি আমাদের দেশটি স্বাধীন করেছেন। স্বাধীনতার সাড়ে ৩ বছরের মাথায় জাতির পিতাকে শাহাদাৎ বরণ করতে হয়েছে। কাজেই সবসময় আমাদের দেশে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত লেগেই আছে। আমরা অন্ধকার যুগ পেরিয়ে যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তার (শেখ হাসিনা) নেতৃত্বে বাংলাদেশ চলছে। আমরা সেই অন্ধকার থেকে বাংলাদেশ তৈরি করেছি। আমাদের বিচার বিভাগ স্বাধীন। আমাদের সংবাদপত্র সব স্বাধীন।

তিনি বলেন, আমরা বলেছি-আমাদের এখানে এক হাজার ২৬৫টি স্বীকৃত দৈনিক সংবাদপত্র আছে। সব মিলিয়ে সংবাদপত্র আছে ৩ হাজার ১৫৪টি। মোট টিভি চ্যানেল আছে ৫০টি। এগুলো স্বাধীনভাবে তাদের মতামত প্রচার করছে। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রনিউজ সবসময় ভুয়া নিউজ দিয়ে থাকে উদ্দেশ্যমূলকভাবে। আমরা এগুলোকে নিউজ বলে মনে করি না।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে রোগীকে চিকিৎসকের চড়-লাথি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কারণ গুম জাতীয় জানালেন তিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

February 6, 2026
সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

February 6, 2026
পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

February 6, 2026
Latest News
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.