জুমবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, যিনি বলেছেন অর্থনীতি ভালো না, তিনি অর্থনীতি পড়েন না। এখন সারা পৃথিবী স্বীকার করে বাংলাদেশ একটি রোল মডেল। বৃহস্পতিবার (৩১ আগস্ট) গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল

Advertisement

অর্থনীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী পাল্টা প্রশ্ন রাখেন। বলেন, ‘অর্থনীতি আর কত ভালো হবে?’ জাপানের বিনিয়োগকারীদের ৭১ শতাংশ অসন্তুষ্ট, একটি জরিপে এমন এসেছে; এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, ‘জাপানি কোম্পানি কোনটা ইনভেস্ট করেছে? শুধু একটিই আছে তাদের, সেটা হলো সিগারেট ম্যানুফ্যাকচারিং।’

আমেরিকার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও এ সময় জানান তিনি। মূল্যস্ফীতির কারণে সব কিছুর দাম বেড়ে গেছে এ ব্যাপারে মত জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘যখন আমরা দায়িত্ব ভার গ্রহণ করি, তখন কত ছিল মূল্যস্ফীতি? ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে আমাদের মূল্যস্ফীতি এখন ৭ দশমিক ৫ শতাংশ। এই দুরাবস্থার মধ্যেও ৭ দশমিক ৫ শতাংশ।’

ওমরাহ করে ফিরে নিজেকে যে নামে ডাকতে বললেন রাখি সাওয়ান্ত

জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যুদ্ধ যে শুরু হয়েছে, যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। এই অনিশ্চয়তার ভেতরে কত দিন আপনি অর্থনীতি চালাবেন পরিকল্পনা মতো! তারপরও অনেক ভালো চলছে আমাদের অর্থনীতি। সবাই বলে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.