জুমবাংলা ডেস্ক: চলছে পবিত্র রমজান মাস। এর মাঝেই দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ ছাড়া ঢাকাসহ যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বুধবার সকাল পর্যন্ত সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একইসঙ্গে বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নিলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। আবার কোথাও কোথাও আকাশ মেঘলা হলে ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে। তবে এতে কমবে না ভ্যাপসা গরমের অনুভূতি। বরং আগামী কয়েকদিন এই আবহাওয়াই বিরাজ করবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঈদের আগে স্ট্যান্ডিং টিকেট চালু নিয়ে বড় সুখবর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.