কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

হাসনাত

Advertisement

মঙ্গলবার (২ জুন) পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি যাচাই করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় পাঁচজন চিকিৎসক কর্মস্থলে উপস্থিত ছিলেন না। প্রায় দুই ঘণ্টাব্যাপী হাসপাতাল ঘুরে দেখার পর চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ব্যাখ্যা চান হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

অনুপস্থিত চিকিৎসকেরা হলেন—ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. এস কে এম শামীম কাউসার, ডা. শরিফ উদ্দিন আহম্মেদ, ডা. গোলাম সারোয়ার এবং ডা. কাজী আয়শা সিদ্দিকা।

কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার জানান, সংসদ সদস্যের পরিদর্শনের সময় যেসব চিকিৎসক অনুপস্থিত ছিলেন, তাদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের দায়িত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, দায়িত্ব পালনকালে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসকেরা নির্ধারিত সময়ে হাসপাতালে ছিলেন না। বিষয়টি জানার পর তাদের কাছে কারণ জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও অবহিত করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.