Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পরিসংখ্যান কেমন ভারতের বিপক্ষে বাংলাদেশের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পরিসংখ্যান কেমন ভারতের বিপক্ষে বাংলাদেশের

By Sibbir OsmanOctober 19, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামছে সাকিব বাহিনী।

বাংলাদেশ-ভারত

Advertisement

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হাই-ভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।

আজকের ম্যাচের আগে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৮টি ম্যাচে। আর বাকি একটি ম্যাচ বাতিল হয়ে গেছে।

তবে সবশেষ ৪ ওয়ানডেতে মুখোমুখি দেখায় ভারতের বিপক্ষে ৩ ম্যাচে জিতেছে টাইগাররা। গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল লিটন দাসের দল। এরপর এশিয়া কাপেও জয় পেয়েছে টাইগাররা।

ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৪ বারের দেখায়ও এগিয়ে ভারত। ২০০৭ সালে দুইদলের প্রথম সাক্ষাতেই কেবল জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে তামিম-সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরিতে অবিস্মরণীয় জয় পেয়েছিল টাইগাররা। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের তিন ম্যাচেই ছিল পরাজয়।

দুই দলের মুখোমুখি দ্বৈরথে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের দখলে। সর্বশেষ দেখায় ইশান কিষানের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম ইন্ডিয়া। আর বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩০৭। মুস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচে মিরপুরে সেই রান করেছিল বাংলাদেশ।

ব্যক্তিগত রানের হিসেবেও এগিয়ে ভারতই। ইশান কিষানের ব্যাট থেকে এসেছে ডাবল সেঞ্চুরি। তার ২১০ রান এই দ্বৈরথের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১২১। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটনের ব্যাট থেকে এসেছিল সেই দারুণ ইনিংস।

সর্বোচ্চ ব্যবধানের জয়ের ক্ষেত্রেও বেশ বড় ব্যবধানেই এগিয়ে ভারত। ২২৭ রানে জয় পেয়েছে তার। আর বাংলাদেশের সর্বোচ্চ জয় ৭৯ রানে। ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও সমৃদ্ধ ভারত। সবচেয়ে বেশি শতকের মালিক ড্যাশিং ব্যাটার বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৪টি শতক আছে তার। এরপরই আছেন রোহিত শর্মা। ৩টি শতকের মালিক তিনি।

বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম, লিটন দাস, অলক কাপালি এবং মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১টি করে শতক। সবচেয়ে বেশি রানের ক্ষেত্রেও এগিয়ে বিরাট। টাইগার বোলারদের বিপক্ষে ৮০৭ রান আছে তার। বিপরীতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তার রান ৭৫১।

আলিয়া আর করণ জোহরের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন

সবচেয়ে বেশি উইকেটের তালিকায় অবশ্য বাংলাদেশের আধিপত্য চোখে পড়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সাকিব আল হাসান নিয়েছেন ২৯ উইকেট। এরপরেই আছেন মুস্তাফিজ। তার উইকেট ২৫টি। সেরা চারে নেই কোন ভারতীয়। পাঁচ নাম্বারে অবশ্য পাওয়া যাবে অজিত আগারকারের নাম। ভারতীয় দলের বর্তমান প্রধান নির্বাচকের নামের পাশে উইকেট আছে ১৬টি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ফুটবল

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

July 18, 2026
ইব্রাহিমোভিচ

ফাইনালে কার পক্ষে বাজি ধরলেন ইব্রাহিমোভিচ

July 18, 2026
স্পেন কোচ

মেসিকে থামাতে যে পরিকল্পনার কথা জানালেন স্পেন কোচ

July 18, 2026

Latest News

ফুটবল

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

ইব্রাহিমোভিচ

ফাইনালে কার পক্ষে বাজি ধরলেন ইব্রাহিমোভিচ

স্পেন কোচ

মেসিকে থামাতে যে পরিকল্পনার কথা জানালেন স্পেন কোচ

ফাইনালের রেফারি প্যানেল

ফাইনালের রেফারি প্যানেল চূড়ান্ত, কারা আছেন?

golden

ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই

মেসি

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

বিশ্বকাপ ফাইনাল

দুই বলের ও টানা দুই দেশের হয়ে ফাইনালসহ বিশ্বকাপ ফাইনালের ১০ মজার গল্প

গোল্ডেন বল-বুট-গ্লাভস

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

মাসচেরানো

বিতর্কে মাসচেরানো বললেন, ‘আমাদের মেসি আছে’- চুপ হয়ে গেলেন জাভি!

১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa