Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা শিক্ষার্থী প্রতি ব্যয় কোন বিশ্ববিদ্যালয়ে কত?
শিক্ষা

শিক্ষার্থী প্রতি ব্যয় কোন বিশ্ববিদ্যালয়ে কত?

By iNews DeskFebruary 11, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ২০২২ সালে শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে বেশি টাকা ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থী প্রতি ব্যয় ৪ লাখ ৬৬ হাজার টাকা। অন্যদিকে শিক্ষার্থী প্রতি ব্যয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় মাত্র ৭০২ টাকা। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী প্রতি ব্যয়ে বিস্তর ফারাক রয়েছে। যা উচ্চশিক্ষা গ্রহণে এক ধরণের বৈষম্য তৈরি করছে বলে অভিমত শিক্ষা সংশ্লিষ্টদের।

শিক্ষার্থী

Advertisement

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী প্রতি যে ব্যয় করা হয়, সে তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ব্যয় অনেক কম। ফলে এ দুটো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান কমে যাচ্ছে। অথচ উচ্চশিক্ষা পর্যায়ে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেছে ইউজিসি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিক্ষার্থী প্রতি ব্যয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী প্রতি তাদের ব্যয় হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৭৯৫ টাকা। এর পরের অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ৩ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থী প্রতি বেশি ব্যয়ের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় । শিক্ষার্থী প্রতি তাদের ব্যয় হয়েছে ৩ লাখ ৩৪ হাজার টাকা।

অন্যদিকে শিক্ষার্থী প্রতি কম ব্যয়ের দিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ৩ হাজার ৪১৫ টাকা। এর পরের অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী প্রতি তাদের ব্যয় হয়েছে ৪৩ হাজার ২২ টাকা। কম ব্যয়ের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তাদের শিক্ষার্থী প্রতি ব্যয় হয়েছে ৪৪ হাজার টাকা।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয়ে লোকবল বৃদ্ধি করে ব্যয় বৃদ্ধি করে। আবার প্রয়োজনের তুলনা অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়। এতে তাদের ব্যয়ের খাত বৃদ্ধি পায়। এই অসামঞ্জস্যতা দ্রুত সময়ের মধ্যে দূর করা উচিত বলে অভিমত তাদের।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়র সামগ্রিক ব্যয় অনেক কিছুর ওপর নির্ভর করে। আমাদের দেশের কৃষি এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর ব্যয় তুলনামূলক বেশি। তাদের অনেক গবেষণা করতে হয়। এছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা নেই, লাইব্রেরিসহ অন্যান্য সুবিধা নেই। এর ফলে তাদের ব্যয় কম। তবে এক সময় এই ব্যবধান কমে আসবে।

সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে বরাদ্দ হিসেব করে দিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, যখন একটি বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট দেয়া হয়, তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন বরাদ্দ দেয়ার ক্ষেত্রে খুব বেশি ফারাক না থাকে। কেননা কম বরাদ্দ দিলে সেখানে শিক্ষার মান খারাপ হওয়ার একটা শঙ্কা তৈরি হয়। বঙ্গবন্ধু বৈষম্যমূলক শিক্ষার বিরোধী ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থ বরাদ্দ দেয়ায় একটা সামঞ্জস্যতা আনতে হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় নিম্নরূপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ২ লাখ ১৮ হাজার ৫৫৭ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ লাখ এক হাজার ৭৭৮ টাকা, বুয়েটে ৩ লাখ ১৪ হাজার ৪৭৭ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৪৪ হাজার ৬৯০ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৮৬ হাজার টাকা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ১৬ হাজার টাকা, শাবিপ্রবিতে ১ লাখ ৭৫ হাজার টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৯১ হাজার ৩০৯ টাকা, হাবিপ্রবিতে ৯২ হাজার ২৪২ টাকা, মাভাবিপ্রবিতে এক লাখ ৫৩ হাজার ১৭৮ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮ হাজার, চুয়েটে ১ লাখ ১৬ হাজার টাকা, রুয়েটে ১ লাখ ৩৯ হাজার ১৯ টাকা, কুয়েটে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা, ডুয়েটে ২ লাখ ১৭ হাজার ৭৯৫ টাকা, নোবিপ্রবিতে ১ লাখ ২৪ হাজার ২৩১ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮১ হাজার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭১ হাজার ৫৬৯ টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa