জুমবাংলা ডেস্ক : দেশে আষাঢ় ও শ্রাবণ মাসে বায়ুমানের উন্নত হলেও আবার তাপপ্রবাহে বেড়ে যায়। বেশ কয়েক বছর ধরেই তীব্র বায়ুদূষণের শিকার বিশ্বের বেশ কিছু বড় বড় শহর। রাজধানী ঢাকার বায়ুমানেও নেই স্বস্তির খবর। কখনও কখনও শহরটির বাতাস খুব অস্বাস্থ্যকর হয়ে উঠে। মঙ্গলবার (০৮ আগস্ট) ঢাকার বায়ুমান সহনীয় বা মাঝারি ধরনের খারাপ বলে জানাচ্ছে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)।

বায়ুদূষণ

Advertisement

সকাল ৮টা ১৮মিনিটের দিকে একিউআই সূচকে ঢাকার বাতাসের স্কোর রয়েছে ৮৩, যা সহনীয় বা মাঝারি ধরনের অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এ স্কোর নিয়ে ঢাকা রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৪ নম্বরে।

এ সময় ১৬৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। একিউআই সূচকে ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরবআমিরাতের শহর দুবাই। আর ১৬০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি কুয়েত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ছেলের আরও এক নাম জানালেন চিত্রনায়িকা পরীমণি

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.