Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যেভাবে ৩৩৪ কোটি টাকার মালিক সানিয়ার বোন আনম মির্জা
অন্যান্য খেলাধুলা

যেভাবে ৩৩৪ কোটি টাকার মালিক সানিয়ার বোন আনম মির্জা

By Tarek HasanJune 29, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : সানিয়া মির্জা আন্তর্জাতিক মঞ্চে একাধিক ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। পেশাদার টেনিস থেকে অবসর নিলেও তিনি এখনো তারকাই রয়েছেন। কারণ গ্র্যান্ডস্ল্যামের সময় বিশ্লেষকের ভূমিকা পালন করেন সানিয়া।

আনম মির্জা

Advertisement

তবে টেনিস তারকার বোনও কিছু কম যান না। খেলাধুলার সঙ্গে সরাসরি জড়িত না হলেও ক্রিকেট আর ব্যবসার সঙ্গে সম্পর্ক রয়েছে টেনিস তারকার বোন আনম মির্জ়ার।

টেনিস তারকা সানিয়ার মির্জার বোন বলেই কথা। খেলাধুলার সঙ্গে সরাসরি জড়িত নয়; কিন্তু ক্রিকেট আর ব্যবসার সঙ্গে সম্পর্ক রয়েছে আনম মির্জার।

দিদির মতো টেনিস নিয়ে ক্যারিয়ার গড়তে চাননি আনম মির্জা। তার স্বপ্ন ছিল অন্যকিছু। স্কুলের গণ্ডি পার করে হায়দরাবাদের একটি কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর রাইফেল শুটিংয়েও দক্ষতা অর্জন করেন আনম মির্জা।

কলেজের পড়াশোনা শেষ করে সাংবাদিকতা নিয়ে ক্যারিয়ার গড়ে তোলেন আনম মির্জা। বিভিন্ন সংবাদ সংস্থায় ইন্টার্ন হিসাবে সাংবাদিকতায় কাজ করেন তিনি। কিছুদিন যেতে না যেতেই ব্যবসা করার সিদ্ধান্ত নেন আনম। তিনি একটি ওয়েবসাইট খোলেন। সেখানে নবাগত সাংবাদিকদের কাজ করার সুযোগ করে দেন তিনি।

২০১৩ সালে ব্যবসা শুরুর পর ব্যক্তিগত জীবনেও থিতু হন সানিয়ার বোন আনম মির্জা। ব্যবসা চলাকালীন আকবর রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ২০১৬ সালে তাকে বিয়ে করেন আনম। বিয়ের পর আরও একটি ব্যবসা শুরু করেন তিনি।

ফ্যাশনের প্রতি আগ্রহ থাকায় ২০১৬ সালে সে ব্যবসা শুরু করেন। এই সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে প্রদর্শনীও করেন আনম।

ফ্যাশন সংস্থার মাধ্যমে আরও একটি ওয়েবসাইট খোলেন আনম। নজরকাড়া পোশাক পরে সেই ওয়েবসাইটে ছবি দেন আনম। পাশাপাশি সানিয়ার ছবিও দেখা যায় সে ওয়েবসাইটে।
এ ছাড়া ২০২২ সালে ‘দওয়াত-এ-রমজান’ প্রতিষ্ঠা করেন আনম মির্জা।

প্রতি রমজান উপলক্ষে ভারতে নানা জায়গায় প্রদর্শনী হয়। ভারতের অন্যতম বৃহৎ এক্সপো হিসাবে নাম রয়েছে ‘দওয়াত-এ-রমজান’-এর। প্রতি বছর সেই এক্সপোয় দেড় লাখ দর্শকের ভিড় হয়।

২০১৬ সালে আকবরের সঙ্গে বিয়ে হলেও সেই সংসার টেকেনি আনম মির্জার। বিয়ের দুই বছর পর বিবাহবিচ্ছেদ হয়। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের এক বছর পর আবার বিয়ে করেন আনম। দ্বিতীয় বিয়ের পর ক্রিকেটজগতের সঙ্গে সম্পর্ক তৈরি হয় আনমের।

২০১৯ সালে সাবেক কিংবদন্তি ক্রিকেটার অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিনকে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছর পর ২০২২ সালে কন্যাসন্তানের জন্ম দেন আনম।

সুইমিং স্যুট পরায় আলোচনা-সমালোচনার শিকার স্বস্তিকা

আনম তার কন্যাসন্তানের নাম রাখেন দুয়া। ২০২৩ সালে কন্যার নামে একটি ফ্যাশন সংস্থা খোলেন তিনি। বর্তমানে সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন আনম। স্বামী ও কন্যাকে নিয়ে হায়দরাবাদে রয়েছেন তিনি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আনমের মোট সম্পত্তির পরিমাণ ৩৩৪ কোটি টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa