Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেভাবে ফাঁস হয় রেলওয়ের প্রশ্ন
Bangladesh breaking news জাতীয়

যেভাবে ফাঁস হয় রেলওয়ের প্রশ্ন

By Saiful Islamজুলাই 15, 2024Updated:জুলাই 15, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ফাঁস হওয়া প্রশ্নের সুযোগ নিয়ে চাকরি বাগিয়েছেন প্রথম শ্রেণির অনেক কর্মকর্তাও। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দেশজুড়ে আলোড়ন তোলা প্রশ্নফাঁসকাণ্ডে গ্রেপ্তার আসামিদের বয়ানে।

যেভাবে ফাঁস হয় রেলওয়ের প্রশ্ন

Advertisement

৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা, পলিটেকনিক্যাল কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের তথ্য উঠে আসে আসামিদের বয়ানে।

সবশেষ রেলওয়ের দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের প্রশ্নপত্র ট্রাংকের তালা কেটে পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম সাজু ফাঁস করেছেন বলে আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জানিয়েছেন।

প্রশ্নফাঁসের অভিযোগে ইতোমধ্যে পিএসসির দুই উপপরিচালক ও সাবেক গাড়িচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে জবানবন্দি দিয়েছেন।

রেলওয়ের প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস করে পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলামের ১ কোটি ২১ লাখ টাকা নেওয়ার হিসাব পাওয়া গেছে। এর মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী দেন ৭৫ লাখ, খলিল ৪৫ লাখ ও ব্যবসায়ী আবু সোলায়মান সোহেল দেন ১ লাখ টাকা। কয়েক মাস আগে এই চক্রের হাতেই ফাঁস হয় পলিটেকনিক্যাল কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর পদের প্রশ্নপত্র।

এ ছাড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে চাকরি দিতে ৪৪ প্রার্থীর সঙ্গে ৮-১০ লাখ টাকার চুক্তি করেন। তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পরীক্ষার দুই দিন আগে রমনা পার্কের গেটে সাজেদুলকে ৭৫ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র নিয়ে ‘বুথ করে’ প্রার্থীদের পড়ান। সেই প্রশ্নই পরীক্ষায় হুবহু মিলে গেছে।

রেলওয়ের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সাজেদুল বলেন, তিনি একটি হেক্সব্লেড দিয়ে প্রশ্নপত্র রাখা ট্রাংকের তালা কাটেন। এরপর প্রশ্নপত্র বের করে নষ্ট তালা লাগিয়ে রাখেন। যেটি যেকোনো চাবিতেই খোলে।

সাজেদুল আরও জানান, রেলওয়ের পরীক্ষার জন্য খলিলুর ৯৮ জন প্রার্থীর জন্য দিয়েছিলেন ৪৫ লাখ টাকা। আবেদ আলী দেন ৭৫ লাখ। এ ছাড়া আবু সোলায়মান সোহেল এক লাখ টাকা দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

জুন 21, 2026
ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

জুন 21, 2026
সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

জুন 21, 2026

Latest News

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa