স্পোর্টস ডেস্ক : ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে এবার বন্দরনগরী চট্টগ্রামে বিপিএল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে গড়াবে ঘরোয়া টুর্নামেন্টের জমজমাট এই আসর। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামে বিপিএল স্টেডিয়াম

Advertisement

এবার এই পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং বডি। মাত্র ২০০ টাকায় সেখানে দিনের দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রীড়াপ্রেমীরা। এ ছাড়া সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন বন্দরনগরীর দর্শকরা।

এই মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ-টপ হসপিটালিটিতে বসে খেলা উপভোগ করা যাবে। অন্যদিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে ১ হাজার ৫০০ টাকায় আর ক্লাব হাউজের ৮০০ টাকায় ম্যাচ দেখা যাবে।

এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ওয়েস্টার্ন স্ট্যান্ডে সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে।

চট্টগ্রামে সাগরিকা টিকিট কাউন্টার, এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনে টিকিট সংগ্রহের সময় সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ঘরে বসে বিপিএলের টিকিট কাটতে এই ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। এরপর নিজের এনআইডি নম্বর, ফোন নম্বর এবং ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ফোনে ৮ ডিজিটের একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হবে। এর মাধ্যমেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

উল্লেখ্য, এবার গ্রুপ পর্বের ৪২ ম্যাচগুলো প্রতিদিন দুটি করে অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আগামী ২৫ ফেব্রুয়ারি এলিমিনিটর ও প্রথম কোয়ালিফাই ম্যাচটিও একই দিনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর দেড়টায় প্রথম ম্যাচ শুরু হবে ও সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। তবে শুক্রবার ম্যাচগুলো দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় শুরু হবে।

শিশুদের যৌন নিপীড়ন : প্রেসিডেন্টের পদত্যাগ

চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্য :

গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড-১৫০০ টাকা
ক্লাব হাউজ ৮০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড ৪০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.