পাকিস্তান থেকে ফিরে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, তোমরা লড়াই করলে, আমরাও লড়াই করব, এবং তোমরা যদি যুক্তি নিয়ে এগিয়ে আসো, আমরাও যুক্তি দিয়েই তার মোকাবিলা করব। আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না; ওরা আমাদের ইচ্ছাশক্তি আরেকবার পরীক্ষা করুক, যাতে আমরা ওদেরকে আরও বড় একটা শিক্ষা দিতে পারি।

সোমবার (১৩ এপ্রিল) পাার্সটুডের এক প্রতিবেদনে তার এ বক্তব্য প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ইরানি জাতিকে প্রভাবিত করতে পারবে না। আমরা প্রমাণ করেছি ইরানের কথা কোনো গালগল্প নয়, বিশ্ব তা নিজ চোখে দেখেছে। আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি ইরানি জাতির শত্রু কতটা হতাশ হয়ে পড়েছে। আমরা প্রমাণ করেছি যে আমরা হুমকির কাছে আত্মসমর্পণ করব না এবং ইরানি জাতি তার ৪৭ বছরের বিপ্লবের সময় সকল সামরিক অঙ্গনে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ কিভাবে মোকাবেলা করেছে।
আমেরিকা যদি নিজের জন্য কোনো প্রস্থানের পথ খুঁজে পেতে চায়, যেমনটা আমি বলেছি, একমাত্র উপায় হলো একটি সিদ্ধান্ত নেওয়া এবং ইরানি জাতির আস্থা অর্জন করা। আপনারা ইরানি জাতির কাছে অনেক ঋণী হয়ে আছেন এবং সেই ঋণ শোধ দিতে আপনাদের এখনও কঠোর পরিশ্রম করতে হবে।
সূত্র: পার্সটুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


