ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। স্পষ্টবাদী নামেও পরিচিত শোবিজ অঙ্গনে। ব্যক্তিগত জীবন নিয়েও বেশ খোলামেলা কথা বলেন তিনি।

গত বছর ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। ফেসবুকে তার স্বামীকে প্রশংসা করে পোস্ট দিয়েছেন ফারিয়া।
অভিনেত্রীর স্বামীর নাম তানজিম তৈয়ব। বিয়ের প্রায় ৫ মাস চলছে। সংসার জীবনে বেজায় খুশি তিনি তারই নমুনা পাওয়া গেল সামাজিক মাধ্যমে। স্বামীর একটি ছবি পোস্ট করে বিয়ের পর নতুন জীবনের অনুভূতি ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।
স্বামীকে নিয়ে দেয়া এক আবেগঘন স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, ‘স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। কারণ আল্লাহ এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেয়ার সুযোগ দিয়েছেন। তার ভাষায়, ‘এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পোস্টে অভিনেত্রী আরও জানান, একসময় তিনি আবার বিয়ে করার বিষয়ে নিজেই দ্বিধায় ছিলেন। তখন তার কাছের মানুষরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন—তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আল্লাহ তাকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন, ইন শা আল্লাহ সামনে সবকিছু ভালো হবে। তিনি লেখেন, ‘মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছি। এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে, জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


