জুমবাংলা ডেস্ক : জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চ্যানেল 24-কে দেয়া বিশেষ সাক্ষাতকারে এ কথা জানান তিনি।

Monirul

Advertisement

মনিরুল ইসলাম দাবি করেন, জুলাই গণহত্যায় তার সম্পৃক্ত নেই। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।

আন্দোলন দমাতে শেখ হাসিনার কাছ থেকে ৪ আগস্ট ২৫ কোটি টাকা নিয়ে এসেছিলেন এসবি অফিসে এমন খবর গণমাধ্যমে আসে। যা পরে লুট করে নেন তারই বিশ্বস্ত কয়েকজন। তবে তা অস্বীকার করেছেন মনিরুল।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না এসবি থেকে সরকারকে এমন একাধিক রিপোর্ট দেয়া হয়েছিল বলেও দাবি করেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আড়ালে রয়েছেন মনিরুল ইসলাম। শেখ হাসিনার আমলে বাহিনী হিসেবে পুলিশে দলীয়করণের নেপথ্যে ছিলেন তিনি এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামিও হয়েছেন তিনি।

সামনের পরিস্থিতি আইনিভাবেই মোকাবিলা করার কথা জানান সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.