Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘আমার এক ছেলে নাই, এখন অনেকেই আমাকে মা ডাকে’
বিভাগীয় সংবাদ রংপুর

‘আমার এক ছেলে নাই, এখন অনেকেই আমাকে মা ডাকে’

By Saiful IslamNovember 18, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘আমার এক ছেলে মারা গেছে, কিন্তু এখন অনেক ছেলে। সবাই আমাকে মা বলে ডাকে। এটা একটা প্রাপ্তি বটে। কিন্তু আমার চার বছরের নাতি তো তার বাবাকে আর কোনোদিন পাবে না। কষ্ট হয় তখন, যখন স্কুলে নিয়ে যাওয়ার পথে সে পুলিশ দেখে ভয় পায়। সে বলে ওঠে, ওই যে দুষ্ট পুলিশ, আমার বাবাকে মেরেছে।’

21

কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান কলি। গতকাল শনিবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই-আগস্টের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিল শহীদ প্রিয়র শিশুকন্যা পদ্মপ্রিয় পারমিতা। অনুষ্ঠানে ছাত্র-জনতার অভ্যুত্থানে রংপুর বিভাগের ৪৪ শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা করে সহায়তার চেক দেওয়া হয়। পর্যায়ক্রমে বিভাগের বাকি ২২ শহীদ পরিবারকেও এ সহায়তা দেওয়া হবে।

সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আমরা দেশ নিয়ে ভাবছি, অঞ্চল নিয়ে নয়। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়। রংপুর অঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে।

জুলাই-আগস্টে শহীদ ও আহতদের তালিকা করা হচ্ছে জানিয়ে অনুষ্ঠানে তিনি বলেন, একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের বাহক বর্তমান চব্বিশের যোদ্ধারা। তাদের তালিকা স্বচ্ছভাবে প্রস্তুতের কারণে কিছুটা সময় লাগছে।

একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, শহীদ আবু সাঈদ সারাবিশ্বকে পরিচিত করিয়ে দিয়েছেন সাহসের প্রতীক হিসেবে। সবাই জুলাই-আগস্টকে ভুলে গেলেও শহীদ পরিবার কোনোদিন ভুলতে পারবে না। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে।

অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের নিয়ে মামলা বাণিজ্য চলছে। আমাদের জায়গা থেকে কঠোরভাবে বলতে চাই, শহীদ ও আহত ভাইদের নিয়ে বাণিজ্য চলবে না।

উত্তরবঙ্গ থেকে সরকারে উপদেষ্টা না রাখার বিষয়ে তিনি বলেন, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কি একজনও উপদেষ্টা হওয়ার যোগ্য নেই? আমরা এ রকম কঠিন সময়ে নীরব থাকা এবং গা বাঁচিয়ে চলা লোকজনকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। উত্তরবঙ্গের একজন প্রতিনিধি দিতে হবে। যার যোগ্যতা আছে, দেশ এবং দেশের মানুষের জন্য যাকে উপযুক্ত মনে হবে, তাকেই উপদেষ্টা করা উচিত।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুব আলম স্নিগ্ধ এবং সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল প্রমুখ। সূত্র : সমকাল

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অনেকেই আমাকে আমার এক এখন ছেলে ডাকে নাই বিভাগীয় মা রংপুর সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

February 6, 2026
নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

February 6, 2026
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

February 6, 2026
Latest News
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.