Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি জামায়াত নিষিদ্ধের সময় আমি এর বিপক্ষে ছিলাম : জিএম কাদের
রাজনীতি

জামায়াত নিষিদ্ধের সময় আমি এর বিপক্ষে ছিলাম : জিএম কাদের

By iNews DeskOctober 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জামায়াত নিষিদ্ধের সময় আমি এর বিপক্ষে মত দিয়েছিলাম।

GM Kader

Advertisement

সোমবার বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, বর্তমানে আমাদের সম্পর্কে অনেক অপপ্রচার চলছে। আজ তা পরিষ্কার করবো। আমরা যখন যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি তা দেশবাসীর স্বার্থেই নিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে স্বাভাবিক কথা বলা কষ্টকর ছিল। শেখ হাসিনা সরকারের দুইটি সাফল্য তার একটি হলো ভীতি এবং অপরটি হতাশা।

তিনি বলেন, আমাদের বলা হয় আমরা ফ্যাসিবাদের দোসর এবং জুলাই গণহত্যার সমর্থক। ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত নিহত হয়েছে আমরা তাদের বীর মুক্তিসেনা হিসেবে আখ্যায়িত করছি। রাষ্ট্র সকল সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবে, আমরা সেই প্রত্যাশা করি।

জাপা চেয়ারম্যান বলেন, দেশর ইতিহাসে এত অল্প সময়ে এত সফল আন্দোলন হয় নাই। জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা শুরু থেকেই ছাত্র আন্দোলননে সমর্থন করেছিলাম যার প্রমাণ মিডিয়াতে রয়েছে।

আন্দোলনে রংপুরসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কর্মী মারা গেছেন, আহত হয়েছে, মামলা হয়েছে উল্লেখ করে বিগত সময়ে আন্দোলনের পক্ষে জিএম কাদেরের যে সব বক্তব্য প্রিন্ট মিডিয়াতে প্রকাশ হয়েছে তা তিনি পর্যায়ক্রমে মিডিয়াকর্মীদের সামনে পাঠ করেন।

জিএম কাদের বলেন, বিগত তিনটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি বিধায় আমাদের আওয়ামী লীগের দোসর বলা হয়। ২০১৪ সালে আমরা নির্বাচন বর্জন করেছিলাম কিন্তু আমাদের চেয়ারম্যান এরশাদকে সরকার সিএমএইচে ভর্তি করে। বাইরে আমরা ২৭০ জন ঐ নির্বাচন বয়কট করেছি। তখন এরশাদকে চাপ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে। ঐ নির্বাচনে জাতীয় পার্টি গিয়েছে এটা যেমন সত্য, আবার যায় নাই এটাও তেমন সত্য।

তিনি বলেন, ২০১৮ সালে বিএনপিসহ সব দলই নির্বাচনে গিয়েছে। তাই সব দলই ঐ সংসদে বৈধতা দিয়েছিল। ’২৪ এর নির্বাচনে আমাদের মনোনয়ন প্রত্যাহারের দিন সরকার তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে অফিসে আটক করে বাই ফোর্স আমাদের নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে। আমরা না গেলেও নির্বাচন হতো, কিন্তু দল হিসেবে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হতো। এই কথা আমি সব জায়গায় বলেছি। আমরা আওয়ামী লীগকে সব সময় সমর্থন দিয়েছি এটি কোনোভাবেই সঠিক নয়। ২০০৮ সালে সংসদে মন্ত্রী হয়েও আমরা সরকারের সমালোচনা করেছি। আমাদের সংবিধানে এক ব্যক্তিকে সর্ব ক্ষমতা দেওয়া হয়েছে। তাই তারা দেশকে গণতান্ত্রিক পথে পরিচালনা করে নাই। আমাদের গণতন্ত্র বাই দ্য পিপল হয়েছে, কিন্তু ফর দ্য পিপল হয় নাই।

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার আলোচনায় জাতীয় পার্টিকে ডাকবে কি ডাকবে না সেটা সরকারের বিষয়। তবে না ডাকার পক্ষে আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উপস্থাপন করা হয়েছে সে ব্যাপারে আপত্তি আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa