Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো: আদম তমিজী হক
রাজনীতি

১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো: আদম তমিজী হক

By iNews DeskSeptember 17, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে দেশে হট অব টপিকে পরিণত হয়েছেন আলোচিত ও সমালোচিত হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী আদম তমিজী হক। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো।’

১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো: আদম তমিজী হক

Advertisement

গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যবসায়ী আদম তমিজী হক তার ফেসবুকে একাধিক পোস্ট করেন। একাধিক পোস্টের মধ্যে একটি পোস্টে তিনি ইংরেজিতে এ কথা বলেন।

আদম তমিজী হক তার ফেসবুক পোস্টে লিখেন, ‘যুক্তরাজ্যের পৌঁছানোর ১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো। ইনশাআল্লাহ। এমন একটি দেশে যেখানে প্রত্যেকেরই সমান কণ্ঠস্বর (কথা বলার আধিকার) আছে। তারা যতই ছোট বা বড় হোক না কেন আমি নিশ্চিতভাবে অপ্রতিরোধ্য সমর্থন পেতে পারি। বিশেষ করে যেহেতু মুসলিম সম্প্রদায় এখন যুক্তরাজ্যের বিশাল অংশজুড়ে রয়েছে।’

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) ব্যবসায়ী আদম তমিজী হক এক ফেসবুক লাইভ ভিডিও পোস্টে হক গ্রুপের কারখানা দখলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে গালাগালি করেন বলে অভিযোগ উঠেছে।

আরেক ফেসবুক পোস্টে আদম তমিজি লিখেছেন, `প্রিয় শুভাকাঙ্খী, অনেকেই আপনারা এতদিন আমাকে (প্রকাশ অযোগ্য ভাষা) ভেবেছেন। প্রয়োজনে আজই আমি আমার ক্ষমতার আংশিক রূপ দেখাতে পারি। আমি বর্তমান বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন মন্ত্রীকে ক্ষমতা থেকে নামাতেও পারি। সুতরাং আমার সম্পত্তির দি‌কে হাত বাড়ানোর আগে খুব বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো: আদম তমিজী হক

এরপর আরও একটি স্ট্যাটাস দেন আদম তমিজি হক। নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘প্রিয় নেত্রী (প্রধানমন্ত্রী), আমি ও আমার দ্বিতীয় স্ত্রী দুবাই থেকে ঢাকার পথে। বাকি পারিবারিক সদস্যরা আজকে রাতে রওনা করবে এবং সকালে পৌঁছাবে। এমপি রাসেল এবং তার চাচার ভয়ানক থাবা থেকে আমরা আমাদের রিজিক বাঁচানোর লক্ষ্যে আসতেছি।’

উল্লেখ্য, আদম তমিজি হকের অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে চাচা স্থানীয় মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার (সিওও) মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa