জুমবাংলা ডেস্ক : সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে আওয়াজ উঠিয়ে ও ফুটবল প্রেমের কারণে বেশ জনপ্রিয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সামাজিক মাধ্যম ও লোকমুখে ব্যারিস্টার সুমন নামেই অধিক পরিচিত তিনি। ফুটবলের প্রতি তার নিবেদনের কথা সবারই জানা। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সাফল্যে যেমন আনন্দিত হন তেমনি ব্যর্থতায় হন ব্যথিত।

Advertisement

এর বাইরেও নিজ প্রচেষ্টায় গড়ে তোলা ফুটবল একাডেমিকে নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন জেলায় প্রীতি ফুটবল ম্যাচ খেলে থাকেন তিনি। দেশের ফুটবল এবং নিজ এলাকা হবিগঞ্জের উন্নয়নের লক্ষ্যে এবার তিনি যোগ দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনী দৌড়ে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই দলিয় মনোনয়ন ফরম বিক্রী শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যারিস্টার সুমন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনের জন্য এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফুটবলপ্রেমী এবং পরোপকারী হিসেবে সমধিক পরিচিত ব্যারিস্টার সুমন। এ সময় গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন ব্যারিস্টার সুমন। নির্বাচিত হতে পারলে দেশের ফুটবল ইতিহাস বদলে দেবেন জানিয়ে তিনি বলেন, ‘ফুটবল এবং ক্রীড়াঙ্গণের জন্য কাজ করা এটা আমার রক্তের মধ্যে, মনোনয়ন ফরমের মধ্যে না। সংসদ সদস্য হতে পারলেই যে কেবল আমি এসব নিয়ে কাজ করবো তাও না। আমি যে জায়গায় ফুটবলকে নিয়ে আসার চেষ্টা করছি এটা কোনো কিছু হওয়া বা পোর্টফোলিও ছাড়াই করেছি।’

তিনি আরও বলেন, ‘কিছু হওয়া ছাড়াই যখন এতদূর আসতে পেরেছি, যদি আমি এমপি হতে পারি তাহলে ক্রীড়াজগত, বিশেষ করে ফুটবলের ইতিহাস আমি বদলে দেব।’ ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার এলাকার মানুষ তো আমার মানুষ। তারা আমাকে গ্রহণ করুক বা না করুন, আজন্ম আমাকে তাদের জন্য কাজ করে যেতে হবে এটা আমি বিশ্বাস করি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.