Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবসর ভেঙে বাংলাদেশে টেস্ট খেলতে চাওয়া হাসারাঙ্গাকে নিষিদ্ধ করল আইসিসি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অবসর ভেঙে বাংলাদেশে টেস্ট খেলতে চাওয়া হাসারাঙ্গাকে নিষিদ্ধ করল আইসিসি

By Saiful IslamMarch 20, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : গত বছর আগস্টে মাত্র ২৬ বছর বয়সেই টেস্টকে বিদায় বলে দিয়েছিলেন। তাঁর টেস্ট ক্যারিয়ার ছিলই মাত্র ৪ টেস্টের। ওয়ানডে – আর তার চেয়েও বেশি করে টি-টোয়েন্টিতে মনোযোগ দেওয়ার জন্যই ওয়ানিন্দু হাসারাঙ্গা টেস্ট থেকে তখন অবসর নিয়েছিলেন।

হাসারাঙ্গা

Advertisement

কিন্তু গতকাল হঠাৎ শোনা গেল, বাংলাদেশের বিপক্ষে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের জন্য অবসর ভেঙে ফিরছেন হাসারাঙ্গা! এমনকি এই সিরিজের জন্য আইপিএলের শুরুর দিকের কয়েকটা ম্যাচও বাদ দিতে যাচ্ছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার!

তা এমন খবরের ২৪ ঘণ্টাও না যেতেই আজ আবার এল নতুন খবর। অবসর ভেঙে ফিরে হাসারাঙ্গা দেখলেন, আইসিসি তাঁকে নিষিদ্ধ করে রেখেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই নিষিদ্ধ থাকছেন তিনি!

নিষেধাজ্ঞার কারণ? বাংলাদেশের বিপক্ষে সদ্যই শেষ হওয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল হাসারাঙ্গা আচরণবিধি ভেঙেছেন। আইসিসি আজ বিবৃতিতে জানিয়েছে, আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান দেখানো’র কারণে এই নিষেধাজ্ঞা পাচ্ছেন হাসারাঙ্গা।

ঘটনাটা ঘটেছে গতকাল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের সময়ে। ৩৭তম ওভার শেষে আম্পায়ারের কাছ থেকে ক্যাপ বুঝে নেওয়ার সময়ে আম্পায়ারকে কটু কথা বলেছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক।

এই অপরাধের জন্য হাসারাঙ্গার ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়, পাশাপাশি দেওয়া হয় তিনটি ডিমেরিট পয়েন্ট। এতে সর্বশেষ ২৪ মাসে হাসারাঙ্গার ‘ডিমেরিট পয়েন্টে’র খতিয়ানে জমা হয় ৮ পয়েন্ট!

প্রসঙ্গত, বাংলাদেশে আসার আগে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও আম্পায়ারকে খোঁচা মেরে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হাসারাঙ্গা। যে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি।

এখন এই পাঁচ পয়েন্ট যোগ হওয়ায় গত ২৪ মাসের মধ্যে তাঁর ডিমেরিট পয়েন্ট যেহেতু ৮ হয়েছে, শাস্তির মাত্রাও বেড়েছে। নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্টের জন্য ৪টি ‘সাসপেনশন পয়েন্ট’ পেয়েছেন হাসারাঙ্গা। ৪ সাসপেনশন পয়েন্ট মানে, দুটি টেস্ট অথবা ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪টি ম্যাচের মধ্যে যেটি আগে হবে তাতে নিষিদ্ধ থাকবেন হাসারাঙ্গা।

যেহেতু বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দুটি ম্যাচই সূচিতে আগে আসছে, তাই হাসারাঙ্গা এই দুই টেস্টেই নিষিদ্ধ থাকছেন।

হাসারাঙ্গার পাশাপাশি তৃতীয় ওয়ানডেতে ‘আম্পায়ারের সঙ্গে হাত মেলানোর সময়ে কটুক্তি করায়’ শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিসকেও ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026
Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

June 22, 2026

Latest News

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa