Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার বোলিংয়েও ‘টাইমড আউট’-এর মতো নিয়ম আনছে আইসিসি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এবার বোলিংয়েও ‘টাইমড আউট’-এর মতো নিয়ম আনছে আইসিসি

By Saiful IslamNovember 22, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসকে যে টাইমড আউট করলেন সাকিব আল হাসান, সে বিতর্কের রেশ এখনো শেষ হয়নি। এর মধ্যে আজ আইসিসি বোলিংয়েও এমন নিয়ম এনেছে, যা দেখে ব্যাটিংয়ের ‘টাইমড আউটে’র কথাই মনে পড়বে। ব্যাটিংয়ে যেমন এক ব্যাটসম্যান আউট হওয়ার পর তিন মিনিটের মধ্যে – টুর্নামেন্টভেদে সেটা বদলে দুই মিনিটও হতে পারে, যেমনটা ছিল এই বিশ্বকাপে – নতুন ব্যাটসম্যানকে ক্রিজে বল খেলার মতো অবস্থায় যেতে হয়, বোলিংয়েও তেমনি দুই ওভারের মধ্যে সর্বোচ্চ কতক্ষণ বিরতি নিতে পারবে বোলিং দল তা ঠিক করে দিয়েছে আইসিসি।

এবার বোলিংয়েও ‘টাইমড আউট’-এর মতো নিয়ম আনছে আইসিসি

Advertisement

আহমেদাবাদে আজ আইসিসির সভায় এ সিদ্ধান্ত এসেছে। আগামী ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে এ নিয়ম কার্যকর করা হবে।

নিয়মটা এই, দুই ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বা এক মিনিট সময় নিতে পারবে বোলিং দলগুলো। অর্থাৎ, এক মিনিটের মধ্যে পরের ওভার করার মতো অবস্থায় যেতে হবে বোলিং দলকে। তা না হলে? প্রথম দুই বারে কিছু হবে না, তবে একই ইনিংসে এমন তিনবার করলে বোলিং দলকে জরিমানা করা হবে ৫ রান। অর্থাৎ, প্রতিপক্ষ যত রান করেছে, বোলিং দলের লক্ষ্য ঠিক হবে তার চেয়ে ৫ রান বেশি। আর পরে বোলিং করা দলের ক্ষেত্রে তারা যত রান করেছে, সেটা থেকে ৫ রান বাদ দিয়ে ঠিক হবে প্রতিপক্ষ দলের লক্ষ্য। বোলিং দল কত সময় নিচ্ছে দুই ওভারের মাঝে, সেটা গণনা করতে ঘড়ি কাজে লাগানো হবে।

এর পাশাপাশি আজ আইসিসি সভায় সিদ্ধান্ত হয়েছে, পিচ ও আউটফিল্ডের অবস্থা বিবেচনার শর্তও বদলানো হবে। পিচ কীভাবে মূল্যায়ন করা হবে, সেসব শর্ত আরও সহজবোধ্য করা হবে। তা ছাড়া খারাপ পিচের ক্ষেত্রে কত ডিমেরিট পয়েন্ট হলে একটা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষমতা কেড়ে নেওয়া হবে, সে নিয়মেও বদল আসছে। আগে পাঁচ বছরের মধ্যে ৫টি ডিমেরিট পয়েন্ট হলেই একটা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা আসত, এখন সেটা হতে পারে ৬ পয়েন্ট।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিতের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির সভায়। স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হয়নি, তবে শ্রীলঙ্কার জন্য সুখবর – শর্তপূরণ সাপেক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি ইভেন্টে খেলা চালিয়ে যেতে পারবে তারা। শর্তটা কী? শ্রীলঙ্কার বোর্ড স্বায়ত্তশাসিত থাকবে, সেখানে সরকারের হস্তক্ষেপ থাকবে না – এটা প্রমাণ করে যেতে হবে। তবে শ্রীলঙ্কার জন্য হতাশার খবরও আছে। এক, আগামী বছর হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। দুই, শ্রীলঙ্কার বোর্ড আইসিসির ফান্ড থেকে কীভাবে ও কী পরিমাণ অর্থ পাবে, সেটা আইসিসি সময়ে সময়ে সিদ্ধান্ত নেবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

June 29, 2026
রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

June 29, 2026
ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

June 29, 2026

Latest News

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস

দাদির আবেগময় বার্তায় চোখ ভিজল ভিনিসিয়ুসের

ব্রাজিল-জাপান

ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, জানাল এআই

সেরা তারকা কুবো

ব্রাজিলের বিপক্ষে সেরা তারকা কুবোকে পাচ্ছে না জাপান

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

অস্ট্রিয়া

সমঝোতা করে ইরানকে বাদ দেয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

লুকাস

ভেনিজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

ইংল্যান্ড

পানামাকে হারিয়ে গ্রুপসেরা, তবু ইংল্যান্ডকে ভাবাচ্ছে রক্ষণভাগের দুর্বলতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa