স্পোর্টস ডেস্ক: জয়ে ফিরেছে ভারতীয় নারী ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল মিতালি রাজরা। তবে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। ।

আজ ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফের জয়ে ফিরল ভারত।

হ্যামিলটনের সিডন পার্কে ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কউর। তাদের জোড়া সেঞ্চুরিতে ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলে। মান্ধানা ওপেন করতে নেমে ১১৯ বলে ১২৩ রানের ইনিংস খেলেন। ১৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। পাঁচে ব্যাট করতে নেমে হারমানপ্রীত করলেন ১০৭ বলে ১০৯। ১০টি চার ও ২টি ছয় মারেন তিনি।

Advertisement

একসময় ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। সেখান থেকে মান্ধানা-হারমানপ্রীত জুটি বদলে দেয় ম্যাচের গতিপ্রকৃতি। চতুর্থ উইকেট জুটিতে ১৮৪ রান যোগ করেন তারা। তাদের সৌজন্যেই ৩০০ রানের গণ্ডি পার করতে পারে ভারত।

৩১৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার দিয়েন্দ্রা ডটিন ও হেলি ম্যাথিউজের ব্যাটে ভর করে ক্যারিবিয়ানরা ১২ ওভারেই ১০০ রান তোলে ফেলে। এরপর স্নেহ রানার বলে মেঘনা সিংয়ের হাতে ক্যাচ তুলে ফিরে যান ডটিন। ৪৬ বলে ৬২ রান করেন তিনি। এরপর ভারতীয় বোলারদের দাপটে কোনো ক্যারিবিয়ান ব্যাটারই আর ক্রিজে দাঁড়াতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। ৪১ ওভারের মধ্যেই ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারত জয় পায় ১৫৫ রানে।

ভারতের পক্ষে স্নেহ রানা তিন উইকেট শিকার করেছেন। মেঘনা পেয়েছেন দুটি উইকেট। এছাড়া ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার পেয়েছেন একটি করে উইকেট। আজ এক উইকেট নিয়েই নারী বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় এক নম্বরে চলে গেলেন পশ্চিমবঙ্গের নদিয়ার মেয়ে ঝুলন। তার ঝুলিতে এখন ৪০টি উইকেট। ৩৯ বছর বয়সী এই পেসার টপকে গেলেন ৩৯ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে।

সকল নাটকের অবসান; আগামীকাল দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.