নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সের পর এবার আইসিসির স্বীকৃতি পেলেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বাইশ গজে গতির ঝড় তুলে তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।

আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকা প্রকাশ করে। সেখানে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের দুই ক্রিকেটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বাংলাদেশ জাতীয় দলের এই তরুণ পেসার।
নিউজিল্যান্ড সিরিজে তার আগুনে বোলিং পারফরম্যান্স ক্রিকেটবিশ্বের নজর কাড়ে। ধারাবাহিক গতিময় বোলিং ও উইকেট শিকারের দক্ষতায় তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মাসসেরার দৌড়ে জায়গা পাওয়ায় নাহিদ রানা এখন আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন।
বিস্তারিত আসছে…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


