Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ভারত আলু-পেঁয়াজ দেয়া বন্ধ করলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে: রিজভী
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ রাজনীতি

ভারত আলু-পেঁয়াজ দেয়া বন্ধ করলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে: রিজভী

By Saiful Islamডিসেম্বর 9, 20242 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের আলু, চাল, গম, পেঁয়াজসহ যেসব পণ্য আমরা আমদানি করি সেগুলো নাকি তারা বন্ধ করে দিবে। ভারত রপ্তানি বন্ধ করে দিলে তাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। ভারতই ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো আর বিনা পয়সায় কিনি না, ডলার দিয়ে কিনি। আমরা ভারত নির্ভর ছিলাম না, শেখ হাসিনার জন্যই দেশে উৎপাদন কম হয়েছে এবং আমদানি বেশি হয়েছে।

Rizvi

Advertisement

সোমবার (৯ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনজন শহীদ ও দুইজন আহতের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ভয়ংকর একজন স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। যিনি নিজের ক্ষমতাকে আটকে রাখার জন্য নিজ দেশে শিশুদেরকে হত্যা করতে দ্বিধা করেনি। তিনি পার্শ্ববর্তী দেশে বসে মিথ্যা অপপ্রচার ও অপতথ্য দিচ্ছেন।ভারতীয় মিডিয়ায় বিভিন্ন গুজব প্রচার করা হচ্ছে। দিনরাত ডাহা মিথ্যা কথা বলে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে ভারত।

তিনি আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের। আমরা জন্মের পর থেকেই  সাম্প্রদায়িক দাঙ্গা দেখিনি। হিন্দু মুসলমান প্রত্যেকে নিজ নিজ উৎসব পালন করে আসছে স্বাধীনভাবে।

পার্শ্ববর্তী দেশ ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, গুজরাটে প্রায় দুই হাজার মুসলমান জবাই করে হত্যা করলেন। সম্রাট বাবরের তৈরি ৪০০ বছরের পুরনো মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করলেন। আপনাদের মত ঘৃণ্য  সম্প্রদায় পৃথিবীর আর কোথাও নেই।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত,  ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন,জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ মানিকগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইন শৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মানিকগঞ্জ জেলায় শহীদ রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারগুলির মাঝে আর্থিক সহায়তা দেয় ‘আমরা বিএনপি  পরিবার’ নামের সংগঠনটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

জুন 14, 2026
নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

জুন 14, 2026
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

জুন 14, 2026
Latest News
Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা দিতে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জিরো কুপন বন্ডে বিনিয়োগকারীর আয়ে কর বসছে

অফিস সহকারী

২৭ ভরি স্বর্ণসহ অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক অফিস সহকারী!

ভ্যাট নিবন্ধন

মার্চেন্ট হিসাবের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

বেনজীরের গ্রেফতার

বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa