স্পোর্টস ডেস্ক : ১টি করে উইকেট, খরুচে রান—টানা তিন ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিংটা ছিল এমনই। সর্বোচ্চ উইকেটশিকারীর ‘পার্পল ক্যাপ’ পাওয়ার দৌড়ে তো পিছিয়ে ছিলেন। সেই মোস্তাফিজ ছন্দে ফিরতে বেছে নিলেন সানরাইজার্স হায়দরাবাদকে। কৃপণ বোলিংয়ে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

mustafizur-rahman

Advertisement

চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে এখনো পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। ৯ ম্যাচের মধ্যে এক ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। যে ৮ ম্যাচ খেলেছেন, প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন ফিজ। চিপকে গত রাতে হায়দরাবাদের ইনিংসের ইতি টেনেছেন তিনি। ২.৫ ওভার বোলিং করে ১৯ রানে নেন ২ উইকেট। ৮ ম্যাচে এখন তাঁর উইকেট ১৪। যে ইকোনমি ১০ ছাড়িয়ে গিয়েছিল, গত রাতের কৃপণ বোলিংয়ে সেটা এখন কমে হয়েছে ৯.৭৫। মোস্তাফিজের সমান ১৪ উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। ফিজের চেয়ে ইকোনমি ভালো থাকায় সবার ওপরে বুমরা। খরুচে বোলিংয়ের কারণে হার্শাল এখন তিনে। পাঞ্জাব কিংসের পেসার বোলিং করেছেন ১০.১৮ ইকোনমি।

‘পার্পল ক্যাপের’ দৌড়ে বুমরার সঙ্গে কদিন আগেও সমানে সমানে লড়াই চলছিল যুজবেন্দ্র চাহালের। সেই চাহাল সবশেষ তিন ম্যাচে পেয়েছেন ২ উইকেট। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—তিন দলের বিপক্ষেই ৪ ওভার করে বোলিং করেছেন। ১২ ওভারে রান দিয়েছেন ১৪৩। এবারের আইপিএলে এখনো পর্যন্ত ৯ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। প্রথম বোলার হিসেবে আইপিএল ইতিহাসে ২০০ উইকেট পেয়েছেন তিনিই।

ফিজ যেমন গত রাতে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন, তাঁর সামনে রয়েছে এখন আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী হতে ফিজের প্রয়োজন ৩ উইকেট। আইপিএল ইতিহাসে সাকিব পেয়েছেন ৬৩ উইকেট, ফিজের উইকেট ৬১। পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের ঘরের মাঠে। সুযোগ পেলে ফিজ হয়তো ছাড়িয়ে যাবেন সাকিবকে।

বুবলীর মিথ্যাচারে বিরক্ত শাকিব খান, কঠোর হুশিয়ারি

২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী সাত বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৬৩ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ দিল্লি ক্যাপিটালস

* ২৮ এপ্রিল চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.