যে সাঁতার জানে না সে পানির পাশে দাঁড়িয়ে থাকে। যে জানে সে নেমে পড়ে। দুজনেই পানি চেনে। কিন্তু একজনের কাছে পানি তার খেলার পুতুল আর আরেকজনের কাছে ভয়ের বিষয়। আগামীর পৃথিবী আর আজকের পৃথিবী এক থাকবে না, এই পার্থক্যটা গড়বে AI।

AI এর নাম এখন সবাই শুনেছে। কেউ কেউ একটু ঘেঁটেও দেখেছে। কিন্তু পরিবর্তনটা এত দ্রুত হচ্ছে যে অনেকে বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। অনেকে আবার ভয় পাচ্ছেন। এই দ্বিধা আর ভয়টাই এখন সবচেয়ে বড় বাধা।
একটু আগে পর্যন্তও চাকরির interview তে জিজ্ঞেস করা হত Microsoft Word জানেন? Excel পারেন? PowerPoint এ presentation বানাতে পারবেন? Basic design বা video editing জানা আছে? এগুলো জানা থাকলেই এগিয়ে থাকা যেত। কিন্তু এখন AI দিয়ে এই কাজগুলো যেকেউ মিনিটের মধ্যে করতে পারছেন। শুধু সঠিকভাবে নির্দেশ দিতে জানলেই হচ্ছে। তাহলে আগামীর চাকরির বাজারে টিকে থাকতে কী লাগবে সেটা নিজেই ভাবুন।
আগে একটি অফিসে দশটি আলাদা কাজের জন্য দশজন আলাদা মানুষ লাগত। এখন সেই একই অফিস খুঁজছে এমন একজনকে যে AI ব্যবহার করে একাই দশটি কাজ করতে পারবে। এটা চাকরি কমে যাওয়ার গল্প না, এটা দক্ষতার সংজ্ঞা বদলে যাওয়ার গল্প।
একজন শিক্ষক AI কে সাথে নিয়ে যেকোনো জটিল বিষয়কে ছাত্রদের কাছে আরো প্রাণবন্তভাবে উপস্থাপন করতে পারবেন। একজন ছাত্র AI কে নিজের personal teacher হিসেবে ব্যবহার করে যেকোনো বিষয় নিজের গতিতে আয়ত্ত করতে পারবে। একজন উদ্যোক্তা AI দিয়ে তার পুরো কাজকে আরো দ্রুত এবং কৌশলগতভাবে এগিয়ে নিতে পারবেন।
কিন্তু এই সুবিধাগুলো পেতে হলে কেবল একটাই কাজ করতে হবে, অভ্যস্ত হতে হবে।
নিজের email দিয়ে ChatGPT বা Gemini তে login করুন। প্রতিদিন ব্যবহার করুন। আস্তে আস্তে তাকে জানান আপনি কে, আপনার profession কী, আপনার daily routine কেমন, আপনি আপনার জীবনকে কোথায় নিয়ে যেতে চান। এই তথ্যগুলো সে memory তে store করে। আপনার conversation history থেকে সে আপনার চিন্তার ধরন বোঝে। আপনার কাজের pattern চেনে। সে শুধু আপনার সাথে grow করে না, আপনাকেও grow করতে সাহায্য করে। আর একসময় সে হয়ে ওঠে আপনার সবচেয়ে বিশ্বস্ত personalized assistant যে আপনার personal এবং professional জীবনকে next level এ নিয়ে যেতে প্রতিদিন কাজ করে।
শুধু AI এর সাথে সাধারণ প্রশ্ন করে উত্তর পেলেই হবে না। নিজের profession অনুযায়ী AI এর technical দক্ষতা অর্জন করতে হবে। একজন marketer কে শিখতে হবে কীভাবে AI দিয়ে data analyze করে campaign optimize করতে হয়। একজন accountant কে শিখতে হবে কীভাবে AI দিয়ে financial modelling করতে হয়। একজন designer কে শিখতে হবে কীভাবে AI দিয়ে creative workflow কে accelerate করতে হয়। নিজের কাজের সর্বোচ্চ সুবিধা নিতে হলে surface level ব্যবহার থেকে বের হয়ে profession specific technical skill টা রপ্ত করতে হবে।
Prompt কীভাবে লিখতে হয় সেটা বুঝতে হবে। AI কে কীভাবে নির্দেশ দিতে হয় সেটা রপ্ত করতে হবে। Output থেকে কীভাবে সঠিক কাজটি বের করে নিতে হয় সেটা অভ্যাস করতে হবে। এটা একদিনে হবে না। কিন্তু শুরু না করলে কোনোদিনও হবে না।
এখন একটু দেখুন পৃথিবীতে কী হচ্ছে।
Google AI দিয়ে cancer এর প্রাথমিক লক্ষণ এত সূক্ষ্মভাবে analyze করছে যা একজন অভিজ্ঞ চিকিৎসকের পক্ষেও manually identify করা অনেক সময় সম্ভব হয় না। Amazon তাদের পুরো warehouse operation AI দিয়ে পরিচালনা করছে, লক্ষ লক্ষ product এর delivery route real time এ AI নিজেই calculate করছে। Microsoft তাদের developer দের AI দিয়ে code generate করাচ্ছে, একজন programmer এখন আগের চেয়ে তিনগুণ বেশি output দিতে সক্ষম হচ্ছেন। Tesla র গাড়ি রাস্তায় প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ real time decision process করছে, কেবল AI এর কারণে। Goldman Sachs যে financial report তৈরিতে আগে ২৫ জন analyst এর প্রয়োজন হত সেটা এখন AI কয়েক মিনিটে সম্পন্ন করছে।
আর চীনের Shenzhen আর Shanghai এ autonomous vehicle এখন commercially operate করছে, নির্দিষ্ট route এ fully driverless ride হচ্ছে। Drone based food delivery ইতিমধ্যে regulated zone এ deploy হয়েছে এবং সেটা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। পৃথিবীর একটা বড় অংশ এখনো এই বাস্তবতার সাথে পরিচিত হচ্ছে, কিন্তু যে দেশগুলো এগিয়ে আছে তারা ইতিমধ্যে এই পথে অনেকটাই এগিয়ে গেছে।
আর garments sector এর কথা যদি বলি, AI driven automation এবং robotic sewing technology এখন এমন পর্যায়ে এসেছে যেখানে computer vision এবং machine learning ব্যবহার করে fabric cutting থেকে শুরু করে stitching পর্যন্ত পুরো production line টি অনেকাংশে automated করা সম্ভব হচ্ছে। যে factory তে আগে ১০০ জন worker এর প্রয়োজন হত, সেখানে intelligent automation system ব্যবহার করে সেই একই output মাত্র ১০ জনের supervision এ পাওয়া যাচ্ছে। এই পরিবর্তন ধীরে ধীরে আসছে, কিন্তু আসছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এগুলো গল্প না। এগুলো এখনকার বাস্তবতা।
পৃথিবীটা এখন দুই ভাগ হয়ে যাচ্ছে। যারা AI দিয়ে কাজ করাবে আর যাদের জায়গায় AI কাজ করবে।
আপনি কোন দলে থাকবেন সেটা আজকের সিদ্ধান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


