আইজিপির বাসভবনে চুরির ঘটনায় বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। প্রকৃতপক্ষে বাসার ভেতরে কোনো চুরির ঘটনা ঘটেনি; বরং বাইরের সার্ভিস লাইনের তার খোয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই বিভ্রান্তি তৈরি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আবু রাসেল এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
ঘটনাটি থানা পুলিশের নজরে এলে ১৭ মার্চ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পুলিশ জানায়, যাচাই-বাছাই ছাড়া কিছু গণমাধ্যমে আইজিপির বাসায় চুরির খবর প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ ধরনের ভ্রান্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


