জুমবাংলা ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা দেওয়া হবে।

আইজিপি

Advertisement

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত আগামী ১৩-১৫ জানুয়ারি ও ২০-২২ জানুয়ারি ২০২৩ দুই পর্বে অনুষ্ঠেয় আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ইজতেমাকে কেন্দ্র করে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আইজিপি আশা প্রকাশ করে বলেন, সভায় ইজতেমাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইজতেমার আয়োজক উভয় পক্ষকে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা পালনের আ্হ্বান জানাই।

সভায় উপস্থিত তাবলীগের মুরুব্বিরা ইজতেমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা পরিকল্পনা সভায় উপস্থাপন করে।

উল্লেখ্য, ইজতেমাস্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে। সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি ও তাবলীগের মুরুব্বি উপস্থিত ছিলেন।

ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য ভূ-রাজনৈতিক মনোযোগ পাচ্ছে বাংলাদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.